এক্সপ্লোর

Malda Panchayat Samiti:তৃণমূলে ফিরতে চেয়ে আর্জি রতুয়ার ১৮ পঞ্চায়েত সমিতির সদস্যর

ইতিমধ্যেই তাঁরা তৃণমূলের জেলা সভানেত্রীর কাছে লিখিত আবেদন করেছেন। 

মালদা: বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। প্রায় প্রত্যেকদিন তৃণমূলের নানান স্তরের নেতা ও কর্মীদের বিজেপিতে যোগদানের পালা চলছিল। ভোটের পর এবাপর তৃণমূলে ফিরে আসতে চাইছেন দলছাড়াদের একাংশ। দলের নেতৃত্বের কাছে এ ব্যাপারে আবেদন জানিয়েছেন তাঁরা। এবার ফের তৃণমূলে ফিরতে চেয়ে আর্জি মালদার দলছাড়াদের। মালদার রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ১৮ জন তৃণমূল সদস্য বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা আবার তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন বলে তৃণমূল সূত্রে দাবি।  ইতিমধ্যেই তাঁরা তৃণমূলের জেলা সভানেত্রীর কাছে লিখিত আবেদন করেছেন। 

এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর জানিয়েছেন, দলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।  জেলা বিজেপি সভাপতি গোবিন্দ্রচন্দ্র মণ্ডলের দাবি, জোর করে কাউকে দলে আনা হয়নি। কেউ যেতে চাইলে আটকে রাখাও হবে না।

সোনালি গুহ,অমল আচার্য, দীপেন্দু বিশ্বাসের মতো মালদা জেলা পরিষদের সদস্য সরলা মুর্মুও বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চাইছেন।এবার মালদার পঞ্চায়েত সমিতিতেও ফাটল ধরল বিজেপিতে। রতুয়া ১ নং পঞ্চায়েত সমিতি সদস্য শুভম সরকার বলেছেন, ভুল করে বিজেপিতে গেছিলাম। ভুল বুঝতে পেরেছি। আবার তৃণমূলের ফিরে আসতে চাই। তাই জেলা সভানেত্রী ও বিধায়ক এর কাছে আবেদন জানিয়েছি।

রতুয়া ১  নম্বর পঞ্চায়েত সমিতির মোট ৩০ টি আসন।২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে, ৩০ টির মধ্যে ২৬ টিতেই জেতে তৃণমূল। চারটিতে জয়লাভ করে কংগ্রেস।পরবর্তীকালে ওই চারজন সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন।

ফলে বিরোধী শূন্য হয়ে পড়ে রতুয়া ১  নম্বর পঞ্চায়েত সমিতি। চলতি বছরে বিধানসভা ভোটের আগে ফের বদলে যায় ছবিটা। ১৮ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।সংখ্যালঘু হয়ে পড়ে তৃণমূল।রতুয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত চলে যায় বিজেপির দখলে।

কিন্তু ভোটপর্ব মিটতেই ফের তৃণমূলে ফেরার হিড়িক পড়ে গেছে। যদিও দলত্যাগীদের ফেরানো নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না তৃণমূল।যদিও বিজেপির আবার দাবি, স্বেচ্ছায় কেউ তৃণমূলে ফিরতে চাইছেন না। তাঁদের ভয় দেখানো হচ্ছে।

বিধানসভা ভোটে মালদার ১২টি কেন্দ্রের মধ্যে তৃণমূল জিতেছে ৮টি-তে।বিজেপির দখলে রয়েছে ৪টি বিধানসভা কেন্দ্র।এবার ১৮ জন সদস্যকে তৃণমূল ফিরিয়ে নিলে, রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতিও হাতছাড়া হবে বিজেপির।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: পরিষদীয় দলের পরে এবার কি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন? জল্পনার মধ্যেই দিল্লি গেলেন অভিষেক
পরিষদীয় দলের পরে এবার কি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন? জল্পনার মধ্যেই দিল্লি গেলেন অভিষেক
Bollywood News: প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
FSSAI News: খবরের কাগজের ঠোঙায় তেলেভাজা, ঝালমুড়ি কেনাবেচা নয়, পরিষ্কার জানিয়ে দিল খাদ্য সুরক্ষা বিভাগ, অবিলম্বে ব্যবহার বন্ধের নির্দেশ
খবরের কাগজের ঠোঙায় তেলেভাজা, ঝালমুড়ি কেনাবেচা নয়, পরিষ্কার জানিয়ে দিল খাদ্য সুরক্ষা বিভাগ, অবিলম্বে ব্যবহার বন্ধের নির্দেশ
Flex Fuel: E85 পেট্রোল চলে এল, পুরনো গাড়ি কি বাতিল হয়ে যাবে? প্রশ্নের উত্তর দিল কেন্দ্র
E85 পেট্রোল চলে এল, পুরনো গাড়ি কি বাতিল হয়ে যাবে? প্রশ্নের উত্তর দিল কেন্দ্র

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget