এক্সপ্লোর

Malian woman : চিকিৎসকদের অবাক করে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন যুবতী!

মঙ্গলবার একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

মালি : মহামারী আবহেই মন ভাল করা খবর। একসঙ্গে ৯ নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখালেন ২৫ বছরের এক যুবতী। ঘটনাটি ঘটেছে পশ্চিম আফ্রিকার অন্তর্গত মালিতে। চিকিৎসকদের অবাক করে পরপর ৯ সন্তানের জন্ম দিয়েছেন পশ্চিম আফ্রিকার হালিমা সিসে। চিকিৎসকরাও এই ঘটনায় কার্যত অবাক হয়েছেন। সরকারের তরফে জানানো হয়েছে, সুস্থ রয়েছেন মা এবং তাঁর সন্তানরা। 

করোনার সঙ্কটকালে বিশ্বজুড়ে হাহাকার। মৃত্যুমিছিল অব্যাহত। এই পরিস্থিতিতেও এমন খবরে হাসি ফুটছে সকলের মুখেই। জানা গিয়েছে, পশ্চিম আফ্রিকার অন্তর্গত মালিরই বাসিন্দা ২৫ বছর বয়সি হালিমা সিসে। মঙ্গলবার একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দেশের স্বাস্থ্যমন্ত্রী ফ্যান্টা সিবি জানিয়েছেন, একই সঙ্গে ৫ কন্যা এবং ৪ পুত্রের জন্ম দিয়েছেন হালিমা। মা এবং তাঁর সন্তানরা সুস্থ রয়েছেন। 

গর্ভবতী হওয়ার পর যখন চিকিৎসকের পরামর্শ নিতে যান হালিমা, তখন আল্ট্রাসাউন্ডে ৭ সন্তানের অস্তিত্ব ধরা পড়েছিল। এরপরে সেখান থেকে হালিমাকে মরক্কোয় চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেও আল্ট্রাসাউন্ডে ৭ শিশুর অস্তিত্ব ধরা পড়ে। তবে ডেলিভারির সময়ে কার্যত সকলকে অবাক করে ৯ সন্তানের জন্ম দেন তিনি। প্রত্যেকেই সিজারিয়ান। বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে ৭ সন্তান বহন করার ঘটনাও খুব কম। তবে এ ক্ষেত্রে ৯ সন্তান বহনের ঘটনা সম্ভাবত এই প্রথম।

মরক্কোর স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র রশিদ কৌঢারি জানান, দেশের কোনও হাসপাতালে এমন ঘটনার উদাহরণ নেই। তবে মালির স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে,  ক্রিস পাঁচটি মেয়ে এবং চার ছেলেকে জন্ম দিয়েছেন।

চিকিৎসার জন্য মার্চ থেকে পরিবারের সঙ্গে মরক্কোতেই রয়েছেন হালিমা সিসে। যদিও হালিমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসকরা। চিন্তা ছিল তাঁর সন্তানদের নিয়েও। সব দিক মাথায় রেখেই অস্ত্রোপচার করেই তাঁর প্রসবের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেইমতো হাসপাতালের প্রসব বিভাগে ভর্তি করানো হয় হালিমাকে। সেখানেই ডেলিভারির সময়ে সকলকে অবাক করে একে একে ৯ সন্তান প্রসব করেন তিনি। চিন্তা থাকলেও হালিমার চিকিৎসকরা জানিয়েছেন, ভাল আছেন সন্তানরা এবং মা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader's Death : মর্মান্তিক, ৭ তলা থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার !
মর্মান্তিক, ৭ তলা থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার !
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Aishe Ghosh: ‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget