এক্সপ্লোর

Mamata Banerjee: 'পরিস্থিতি বুঝে ১৮ অক্টোবর কার্নিভাল নিয়ে সিদ্ধান্ত', পুজো নিয়ে আর কী জানালেন মুখ্যমন্ত্রী?

"আগের বছর যেভাবে কোভিড প্রোটোকল মেনে পুজো করা হয়েছে, সেভাবেই এবছর পুজো হবে। চিন্তার কারণ নেই। নিশ্চিন্তে পুজো করুন।"

কলকাতা: রাজ্যে এখনও কমেনি করোনা পরিস্থিতি, এর মধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। এর সঙ্গে রয়েছে উপনির্বাচন। ভবানীপুর কেন্দ্রে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ এই আবহে পুজো নিয়ে এদিন নেতাজি ইন্ডোর থেকে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

ঠিক কী জানিয়েছেন? 

মুখ্যমন্ত্রী এদিন বলেন,  "আগের বছর যেভাবে কোভিড প্রোটোকল মেনে পুজো করা হয়েছে, সেভাবেই এবছর পুজো হবে। চিন্তার কারণ নেই। নিশ্চিন্তে পুজো করুন। কলকাতায় প্রায় আড়াই হাজার পুজো হয়। রাজ্যে প্রায় ৩৬ হাজার। পুজো কমিটি করোনা বিধি মেনেই ছোট করে পুজো করুন।"

করোনা আবহে পুজো কমিটিকে মাস্ক সরবরাহ করার নির্দেশও দেন তিনি। মমতা  বলেন, "যত বেশি মাস্ক, তত বেশি সচেতন ও সতর্ক থাকতে পারব। রাতের পুজো পরিক্রমা পরে ভেবে দেখা হবে, আগের বছর ছাড় দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত উপনির্বাচনের পর নেওয়া হবে। তৃতীয় তরঙ্গ না আসলে এটা ভেবে দেখব।" 

আরও পড়ুন, পুজোয় অনুদান বহাল, কমিটিগুলি পাবে ৫০ হাজার টাকা করে, জানালেন মুখ্যসচিব

মুখ্যমন্ত্রী এও বলেন যে ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিসর্জন প্রক্রিয়া চলবে।  পরিস্থিতি বুঝে ১৮ অক্টোবর কার্নিভাল নিয়ে সিদ্ধান্ত। তা পরে ঘোষণা করার সিদ্ধান্ত। ১৯ তারিখে নবী উৎসব এবং ২০ তারিখ লক্ষ্মী পুজো। আমাদের কার্নিভালের দিকে সারা বিশ্ব তাকিয়ে থাকে। তাই অবস্থা বুঝে সিদ্ধান্ত হবে। সরকারের সব দফতরকে অনুরোধ করব সচেতনতার প্রোগ্রাম পুজোর মাধ্যমে তুলে ধরার। কোভিড সচেতনতা প্রচার করতে হবে।  

মুখ্যসচিবের সঙ্গে পুজো আয়োজকদের সঙ্গে  বৈঠকের পর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী করোনা পর্বে সতর্কতা ও স্বাস্থ্য বিধি মেনে পুজো আয়োজনের ওপর গুরুত্ব দেন। তিনি  অর্থনীতিতে পুজোয় গুরুত্বের উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী একটি সমীক্ষার উল্লেখ করে জানিয়েছেন, পুজোকে কেন্দ্র করে প্রায় ৩২,৩৩৭ কোটি টাকার ব্যবসা হয়। এর থেকে সরকার জিএসটি বাবদ আয়ও করে। প্রচুর মানুষের উপার্জনও পুজোর সঙ্গে জড়িত।  

 

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ভিডিও

Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID
Honeymoon on Train News | চলন্ত ট্রেনে 'হানিমুন স্যুইট'! ভাইরাল ভিডিও | ABP ANANDA LIVE
Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget