এক্সপ্লোর

বিতর্কের মধ্যেই দ্বিতীয় দফার তালিকা তৈরির নির্দেশ, এবার আদিবাসী পুরোহিতদেরও ভাতা দেওয়ার সিদ্ধান্ত মমতা সরকারের

সরকারের পুরোহিত ভাতার সিদ্ধান্ত বিরুদ্ধে মামলা উঠেছে হাইকোর্টে, উঠেছে তালিকা নিয়ে অসঙ্গতির অভিযোগও....

কলকাতা: এবার ভাতা দেওয়ার সিদ্ধান্ত আদিবাসী পুরোহিতদেরও। দ্বিতীয় দফায় শুরু হচ্ছে পুরোহিত ভাতার তালিকা তৈরির কাজ। খবর নবান্ন সূত্রে। সূত্রের খবর, রাজ্যের সব মন্দিরের পুরোহিতদের নাম তালিকাভুক্ত করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।

গত ১৪ সেপ্টেম্বর নবান্নে সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের জন্য ভাতা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রসঙ্গে তিনি বলেন, এখনও পর্যন্ত একাধিকবার দেখা করেছিল, সমস্যার কথা জানিয়েছিল। অনেকে মন্দিরে পুজো করে। কিন্তু গরিব। সংসার চালানো দুষ্কর হয়ে পড়ছে। সেই আবেদনের ভিত্তিতে সনাতন ব্রাহ্মণদের সাহায্য করা হবে।

অন্যদিকে, সরকারের পুরোহিত ভাতার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। সেখানে হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দেয়, পুরোহিত ভাতা কীসের ভিত্তিতে, কোন যুক্তিতে দেওয়া হবে, তা হলফনামা দিয়ে আদালতকে জানাতে।

এর পাশাপাশি, তালিকা নিয়ে উঠেছে অসঙ্গতির অভিযোগ। যেমন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে অভিযোগ, তালিকায় পুরোহিতের জায়গায় উঠেছে মুদির দোকানের মালিকের নাম। আবার, একাধিক প্রাচীন মন্দিরের পুরোহিতের নাম বাদ পড়ার অভিযোগও ওঠে। গরমিলের অভিযোগ স্বীকার করেও নিয়েছেন জয়নগরের তৃণমূল বিধায়ক।

তার মধ্যেই দ্বিতীয় দফার তালিকা তৈরির নির্দেশ। নাবান্ন সূত্রে খবর, প্রথম দফার তালিকা ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে। তাঁদের ভাতা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
News Live Blog: ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
Dharmendra Pradhan : ২ বার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার, শেষে কী কারণে ইস্তফা গ্রহণ ? সামনে এল সত্য
২ বার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার, শেষে কী কারণে ইস্তফা গ্রহণ ? সামনে এল সত্য
Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget