এক্সপ্লোর

Mamata Banerjee to Modi: ৮টি জরুরি প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধি! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন মমতা

Mamata Banerjee on Medicine Price:চিঠিতে তিনি লিখেছেন, 'কয়েক মাস আগেই বেশ কিছু ডায়াবেটিস, রক্তচাপ, অ্যান্টিবায়োটিকের ওষুধের মূল্যবৃদ্ধি হয়েছে।

কলকাতা: একসঙ্গে ৮টি জরুরি প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধি, মোদিকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁপানি, গ্লকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা, মানসিক অসুস্থতা-সহ ৮টি ওষুধের ৫০% মূল্যবৃ্দ্ধি হয়েছে। NPAA-র সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

চিঠিতে তিনি লিখেছেন, 'কয়েক মাস আগেই বেশ কিছু ডায়াবেটিস, রক্তচাপ, অ্যান্টিবায়োটিকের ওষুধের মূল্যবৃদ্ধি হয়েছে। হঠাৎ করে ফের ওষুধের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের উপর বোঝা আরও বাড়বে। অবিলম্বে ওষুধের মূল্যবৃদ্ধিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করুন।' 

যে ওষুধগুলোর দাম বাড়ানো হবে, তা হল-

বেনজাইল পেনিসিলিন ইনজেকশন, 
অ্যাট্রোপিন ইনজেকশন (০.৬ মিলিগ্রাম)
স্ট্রেপটোমাইসিন ইনজেকশন (৭৫০ মিলিগ্রাম ও ১০০০ মিলিগ্রাম) 
স্যালবুটামল ট্যাবলেট ও রেসপিরেটর
পাইলোকারপিন 
সেফাড্রক্সিল ট্যাবলেট (৫০০ মিলিগ্রাম) 
ডেসফেরিওক্সামিন ইনজেকশন
লিথিয়াম ট্যাবলেট (৩০০ মিলিগ্রাম) 


হাঁপানি, গ্লকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা ও মানসিক অসুস্থতার ওষুধ-সহ আটটি জরুরি প্রয়োজনীয় ওষুধের দাম একধাক্কায় বেড়ে গিয়েছে পঞ্চাশ শতাংশ। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, যদি কোনও ওষুধের দাম একশো টাকা হয়, সেটাই এখন কিনতে হবে দেড়শো টাকায়!                                                                                

আরও পড়ুন, ধনতেরসের আগেই লক্ষ্মী নারায়ণ যোগ, এই রাশির সোনার মোড়া থাকবে ভাগ্য

ন্যাশনাল ফার্মাসিউটিকাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ-র তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, খরচ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ওষুধগুলি তৈরিতে সমস্যা হচ্ছিল। ওই আটটি ওষুধ যাতে বাজারে সব সময় পাওয়া যায়, সেই বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই দাম বাড়ানো হয়েছে। 

২০১৯ ও ২০২১ সালে একইভাবে প্রায় ৫০ শতাংশ দাম বাড়ানো হয়েছিল বহু ওষুধের। এর পর ২০২৪ সালের এপ্রিল মাসে প্রায় ৮০০টি ওষুধের দাম বাড়ানো হয়। এবার অক্টোবরে একধাক্কায় ৫০ শতাংশ বাড়ানো হল ৮ জরুরি প্রয়োজনীয় ওষুধের দাম। রোগ বাড়ছে। ওষুধের দামও বাড়ছে। সাধারণ মানুষের খেয়াল কে রাখবে? না কি মধ্যবিত্তের সুরাহা তো দূরের কথা, উল্টে তাদের ওপর বোঝা চাপিয়ে দেওয়াটাই এখন যে কোনও সরকারের রেওয়াজ হয়ে দাঁড়াচ্ছে?

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget