এক্সপ্লোর

Mamata Modi Meeting: শিল্প সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছি, উনি গ্রহণ করেছেন, বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Delhi Visit : রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকবেই, কিন্তু তার জন্য কেন্দ্র-রাজ্য সংঘাত কাম্য নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী।

নয়াদিল্লি : বৈঠকের প্রেক্ষাপটে ছিল উত্তপ্ত আবহ, কিন্তু আলোচনার টেবিলে থাকল কেন্দ্র-রাজ্য একসঙ্গে পথচলার বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) বাংলার শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) উদ্বোধনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), আর তিনি সেটা গ্রহণ করেছেন বলেও বৈঠক শেষে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 'রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকবেই, কিন্তু তার জন্য কেন্দ্র-রাজ্য সংঘাত কাম্য নয়, শিল্প সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছি, প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন।' যার সুবাদে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ এপ্রিল কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রীর তরফে বা প্রধানমন্ত্রীর অফিসের তরফে সরকারিভাবে কিছু এখনও জানানো হয়নি।

বুধবার সন্ধেয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি, ত্রিপুরার তৃণমূলের ওপর ক্রমাগত আক্রমণ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। যে প্রসঙ্গে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফের প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,  'বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়েও কথা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলার সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। বিএসএফ গুলি চালাচ্ছে। সীমান্ত সামলানো বিএসএফের কাজ। রাজ্যের সাহায্য চাইলে রাজ্য সাহায্য করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা অনুচিত।' প্রসঙ্গত, দু'বছর করোনা আবহে স্তব্ধ থাকার পর এবারে ফের অনুষ্ঠিত হতে চলেছে শিল্প সম্মেলন। যেখানে রাজ্যপালকে পাশে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে পাশে থাকার কথা বললেও সংঘাতের আবহ তৈরি করে শিল্প সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন- রাজনৈতিক সম্পর্ক ও উন্নয়ন সম্পর্ক এক নয়, রাজ্যের উন্নতিতেই কেন্দ্রের উন্নতি: মমতা

পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যের কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। ৯৬ হাজার কোটি টাকার বেশি প্রাপ্য কেন্দ্রের কাছে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও কেন্দ্রের কাছে বকেয়া আছে।'

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget