এক্সপ্লোর

'সঙ্গতি নেই রাজ্যের', পিএম কেয়ার ফান্ড থেকে পরিযায়ী, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও হকারদের ১০ হাজার টাকা করে দেওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, পিএম কেয়ার ফান্ড থেকে প্রত্যেক পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা দেওয়া হোক।

কলকাতা: করোনা থেকে উমপুন, অনুদান নিয়ে কেন্দ্রের দিকে বারবার আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বলেছেন, করোনার লড়াইয়ের জন্য রাজ্য কেন্দ্রের থেকে কোনও টাকা পায়নি। পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে রোষ উগরে দিয়েছেন তিনি। কেন তাঁদের গাদাগাদি করে ট্রেনে চাপিয়ে পাঠানো হচ্ছে, তা নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পরিযায়ীদের জন্যই কেন্দ্রের কাছে সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী। লকডাউনে বিরাট ক্ষতির শিকার হয়েছেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও হকাররা। তাঁদের অসহনীয় অবস্থা দূর করতে কেন্দ্রকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের আগে পিএম কেয়ার ফান্ড থেকে টাকা চেয়ে আবেদন মুখ্যমন্ত্রীর। ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, পিএম কেয়ার ফান্ড থেকে প্রত্যেক পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা দেওয়া হোক। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও হকারদের প্রত্যেকের অ্যাকাউন্টেও দেওয়া হোক ১০ হাজার টাকা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের টাকা দেওয়ার ইচ্ছে থাকলেও, সঙ্গতি নেই, তাই কেন্দ্রের কাছে টাকা দেওয়ার আবেদন, মুখ্যমন্ত্রীর ট্যুইট বার্তায় উল্লেখ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, উমপুন বিধ্বস্ত প্রায় ৩০ লক্ষ মানুষদের সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। ট্যুইট করে তিনি লেখেন, ইতিমধ্যেই ১৪৪৪ কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে। অন্তত ৫ লাখ মানুষের হাতে ক্ষতিগ্রস্ত বাড়ি সারানোর টাকা, ২৩ লক্ষ ২৭ হাজার চাষিদের ফসলের ক্ষতির জন্য অনুদান এবং ২ লাখ পান চাষির হাতে ক্ষতিগ্রস্ত বরজের হাল ফেরানোর টাকা দেওয়া হয়েছে। এই ঘোষণার পর রাহুল সিনহা কটাক্ষ করে বলেন, পরিযায়ী শ্রমিকদের সমস্যা সামলাতে পারেননি বলেই, নজর ঘোরাতে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। এর আগে মুখ্যমন্ত্রী দাবি করেন ভিন রাজ্য থেকে  ৫ লাখেরও বেশি শ্রমিক রাজ্যে এসেছে। এভাবে শ্রমিকদের পাঠানোয় করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেন তিনি। এবার সেই পরিযায়ীদের জন্য কেন্দ্রের কাছে টাকা চাইলেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget