এক্সপ্লোর

ভোট হয়েছে এনআরসি, সিএএ-বিরোধী প্রতিবাদের মধ্যে, নাগরিকদের পক্ষে এই রায়, ঝাড়খন্ডের ফল নিয়ে ট্যুইট মমতার

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ট্যুইট করে জেএমএম নেতা হেমন্ত সোরেন, আরজেডি ও কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ঝাড়খন্ডের জনগণ আপনাদের দায়িত্বভার দিয়েছেন তাঁদের আশাআকাঙ্খা পূরণের জন্য। ঝাড়খন্ডের সব ভাইবোনের প্রতি আমার শুভেচ্ছা রইল।

কলকাতা: ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনে বিজেপি ধাক্কা খাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট। শেষ খবর অনুসারে, প্রতিবেশী রাজ্যের কংগ্রেস-জেএমএম জোট ৪৭, বিজেপি ২৩টি আসনে এগিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ট্যুইট করে জেএমএম নেতা হেমন্ত সোরেন, আরজেডি ও কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ঝাড়খন্ডের জনগণ আপনাদের দায়িত্বভার দিয়েছেন তাঁদের আশাআকাঙ্খা পূরণের জন্য। ঝাড়খন্ডের সব ভাইবোনের প্রতি আমার শুভেচ্ছা রইল। এবার নির্বাচন হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) বিরোধী প্রতিবাদ, বিক্ষোভ চলার মধ্যে। এই রায় নাগরিকদের অধিকারের পক্ষেই। ঝাড়খন্ডে বিজেপি শেষ পর্যন্ত হেরে ক্ষমতাচ্যুত হলে তার পিছনে সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুর কী প্রভাব থাকতে পারে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মত, দেশব্যাপী সিএএ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে বিজেপি এই বার্তা পাচ্ছে ঝাড়খন্ডের ফল থেকে যে, এই ইস্যুর ছায়া পড়েছে ভোটের ফলে। কিন্তু বিজেপির শীর্ষ নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান আজ জয়পুরে জানিয়েছেন, নাগরিকত্ব আইনের ওপর মানুষ রায় দেননি সেখানে। ঝাড়খন্ডে দলের ফল খারাপ হওয়ার পরিপ্রেক্ষিতে সংশোধিত নাগরিকত্ব আইন অগ্নিপরীক্ষায় পড়তে পারে কিনা, সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে তিনি জানান, সেই প্রশ্নই উঠছে না। রাজ্যের নির্বাচন হয় স্থানীয় স্বার্থের ইস্যুর ওপরই। প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গেও তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির হারের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতে ভোটাররা আতঙ্কিত হয়েই বিজেপিকে প্রত্যাখ্যান করে কোনও বার্তা দিলেন কিনা, সেই প্রশ্ন উঠেছিল। বিজেপি অবশ্য এমন জল্পনা মানেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget