এক্সপ্লোর

Salman Khan: সলমনকে খুনের হুমকি, মোটা টাকা দাবি, নয়ডা থেকে গ্রেফতার ২০ বছরের তরুণ

Death Threats to Salman Khan: সলমন এবং জিশানকে খুনের হুমকি এবং মোটা টাকা দাবি করায় অভিযুক্ত ওই তরুণ। মুম্বই পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। 

নয়াদিল্লি: অভিনেতা সলমন খান এবং মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক, প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় এবার নয়ডা থেকে গ্রেফতার এক তরুণ। ২০ বছর বয়সি ওই তরুণকে নয়ডার সেক্টর ৩৯ থেকে গ্রেফতার করা হয়েছে। সলমন এবং জিশানকে খুনের হুমকি এবং মোটা টাকা দাবি করায় অভিযুক্ত ওই তরুণ। মুম্বই পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। (Salman Khan)

পুলিশ সূত্রে খবর, ধৃত তরুণের নাম মহম্মদ তয়াব ওরফে গুলফন খান। আপাতত হেফাজতে নেওয়া হয়েছে তাকে। ট্রানজিট রিম্যান্ডে মুম্বই নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবারই গ্রেফতার করা হয় তাকে। গত ২৫ অক্টোবর সলমন এবং জিশানকে খুনের হুমকি দিয়ে ওই তরুণ ফোন করে এবং মোটা টাকা দাবি করে বলে অভিযোগ সামনে এসেছে। (Death Threats to Salman Khan)

জিশানের বাবা, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি কয়েক সপ্তাহ আগে খুন হন। জিশানের অফিসের বাইরে গুলিবিদ্ধ হন তিনি। বাবা সিদ্দিকিকে খুনের দায় স্বীকার করে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্য়াং। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বিশ্নোইদের আরাধ্য হরিণ খুন করাতেই সলমন তার নিশানায় বলে আগেই জানিয়েছিল লরেন্স। 

বাবা সিদ্দিকি এবং তাঁর পরিবার সলমনের ঘনিষ্ঠ বলেই পরিচিত। বাবা সিদ্দিকিকে খুনের পর সলমন ঘনিষ্ঠ অন্যদেরও হুমকি দেয় বিশ্নোই গ্যাং। খুনের হুমকি পান মহারাষ্ট্রের বিধায়ক জিশানও। সেই নিয়ে তদন্ত চলছিল। তাতেই নয়ডার তরুণ ধরা পড়ল পুলিশের জালে। শুক্রবার জিশানের দফতরের তরফেই থানায় অভিযোগ জানানো হয়। টাকা না দিলে দু'জনকেই শেষ করে দেওয়া হবে বলে হুমকি এসেছিল। বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লাগাতার প্রাণহানির হুমকি পেয়ে আসছেন সলমন, যার নেপথ্য়ে রয়েছে ১৯৯৮ সালে 'হম সাথ সাথ হ্যায়' ছবির শ্যুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনা। সলমনের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণটিকে হত্যা করার অভিযোগ রয়েছে। সেই নিয়ে মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়ার পাশাপাশি, সলমনের কাছ থেকে মোটা টাকাও দাবি করা হয়। সলমন নিজে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া না জানালেও, তাঁর বাবা সেলিম খান জানান, যে অপরাধ করেনইনি সলমন, তার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু গুজরাতের সবরমতী জেল থেকে কী ভাবে গ্যাং চালাচ্ছে লরেন্স, জেল থেকে সে ভিডিওয় হুমকিবার্তা দেওয়া থেকে খবরের চ্যানেলকে সাক্ষাৎকার, সেই নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এমনকি দেশের বাইরে বিশ্নোই গ্যাংয়ের কাজকর্ম নিয়ে সরব হয়েছে কানাডা সরকারও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget