এক্সপ্লোর

Lonavala Rain : প্রকৃতির রুদ্র রূপ, প্রবল বৃষ্টি, রাস্তায় পা-পিছলে সোজা খাদে যুবক, মর্মান্তিক মৃত্যু লোনাভেলায়

জন্মদিন উদযাপনে ট্রেকিং, খাদে পড়ে মৃত্যু যুবকের


লোনাভেলা : বর্ষা শুরু হতে না হতেই পাহাড়ে দুর্যোগ শুরু। পিচ্ছিল পথ। পদে পদে দুর্যোগ আশঙ্কা। এমন সময়ই মহারাষ্ট্রের লোনাভালায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জন্মদিন উদযাপন করতে গিয়ে প্রাণটাই চলে গেল তথ্যপ্রযুক্তি কর্মীর। বন্ধুদের সঙ্গে ট্রেকিংয়ে গিয়েছিলেন  যুবক। কিন্তু আনন্দের সেই মুহূর্তই হয়ে গেল জীবনের শেষ মুহূর্ত। মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেল যুবকের প্রাণ। 

মহারাষ্ট্রের লোনাভালায় ট্রেকিং করতে গিয়ে পা পিছলে গভীর খাদে পড়ে মৃত্যু হল  যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জন্মদিন উপলক্ষে বন্ধুদের সঙ্গে লোনাভালার একটি জনপ্রিয় ট্রেকিং স্পটে গিয়েছিলেন তিনি। সেখানে ছবি তোলা এবং ঘোরাঘুরির সময় হঠাৎ পা পিছলে গভীর খাদে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই বন্ধুরা স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলকে খবর দেন। যুবককে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৃষ্টিতে পাথর ও মাটি পিচ্ছিল হয়ে থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনার পর পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে বর্ষাকালে পাহাড়ি এলাকায় ট্রেকিংয়ের সময় নিরাপত্তা বিধি মেনে চলার আবেদন জানানো হয়েছে। জন্মদিনের আনন্দঘন দিনেই এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও বন্ধুদের মধ্যে।

পশ্চিমবঙ্গেও দুর্যোগ শুরু 

অন্যদিকে পশ্চিমবঙ্গেও দাপট দেখাতে শুরু করেছে বর্ষা । প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং পাহাড়ে অঝোরে চলছে বৃষ্টি। তার জেরে পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছে অস্থায়ী সেতু। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের ৫ জেলায় । ভারী বৃষ্টিতে ধস নামার আশঙ্কাও রয়েছে। পাহাড়ি জেলার নীচু এলাকায় জল জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে নদীর জলস্তর। দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । অতিভারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এই পাঁচ জেলার সমতল অংশে।
শনিবার - রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতেও।  মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।                         

সেরা শিরোনাম

Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget