এক্সপ্লোর

স্ত্রীর সঙ্গে ঝগড়া, মাথা ঠান্ডা করতে হাঁটলেন ৪৫০ কিলোমিটার, দিলেন জরিমানা

ইতালিতে কঠোর লকডাউন ভঙ্গের অপরাধে পুলিশ না ধরলে হয়তো আরও পথ পাড়ি দিতেন তিনি।

মিলান: স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ইতালির এক ব্যক্তি যা করলেন, তা হয়তো কেউ কল্পনাতেও আনেননি। রাগ কমাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে হেঁটেছেন ৪৫০ কিলোমিটার। ইতালিতে কঠোর লকডাউন ভঙ্গের অপরাধে পুলিশ না ধরলে হয়তো আরও পথ পাড়ি দিতেন তিনি।

জানা যাচ্ছে, ৪৮ বছর বয়সী ওই ব্যক্তির বাস সুইজারল্যান্ডের সীমান্তবর্তী ইতালির একেবারে উত্তরের এলাকা কোমোতে। সেখান থেকে হেঁটে হেঁটে তিনি যান দক্ষিণ দিকে ফানো শহরে। আদ্রিয়াটিক উপকূলের ছোট্ট একটি শহর ফানো। কোমো থেকে এর দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার।

করোনাভাইরাস সংক্রমণের কারণে ইতালিতে কঠোর লকডাউনের নিয়ম জারি রয়েছে। সেই নিয়ম ভাঙার অপরাধে গত শুক্রবার পুলিশ কর্মকর্তারা তাঁকে আটক করেন। কিন্তু প্রথমে কর্মকর্তারা বিশ্বাসই করতে পারেননি যে তিনি এত দূরে হেঁটে এসেছেন। পরে তাঁর নাম যাচাই করতে গিয়ে দেখেন, এক সপ্তাহ আগে তাঁর স্ত্রী তাঁর নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানিয়েছেন।

সামাজিক সুরক্ষার কারণে ইতালির সংবাদমাধ্যমে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি শীতে জড়সড় হয়ে গিয়েছিলেন। খুব ক্লান্ত ছিলেন। তবে মাথা ঠান্ডা করতে এতটা পথ হেঁটে আসবেন, তা তিনি নিজেও কল্পনা করেননি বলে স্বীকার করেছেন। ওই ব্যক্তি বলেছেন, ‘ঐতিহাসিক’ এই ভ্রমণের সময় তিনি অপরিচিত লোকজনের কাছ থেকে খাবার চেয়ে খেয়েছেন। দিনে গড়ে হেঁটেছেন ৪০ মাইল।

স্বামীর খোঁজ পেয়ে ব্যক্তির স্ত্রী তাঁকে নিতে ফানো শহরে আসেন। তখন তিনি পুলিশকে জানান, এক সপ্তাহ আগে কোমোর বাড়িতে তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল। তখন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। লকডাউন ভাঙার অপরাধে তাঁকে ৪০০ ইউরো  (৩৫ হাজার টাকা) জরিমানাও দিতে হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vietnam Boat Tragedy: ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget