এক্সপ্লোর

Manipur Violence: কালামের থেকে সম্মান পেয়েছিলেন স্বামী, মণিপুরে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা

Manipur Horror: গত ২৮ মে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সেই দিন গোলা-গুলি, অগ্নিসংযোগে উত্তপ্ত ছিল সিরোও।

কাকচিং: আবারও অকল্পনীয় নৃশংতার খবর উঠে এল মণিপুর থেকে। এবার সেখানে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারর অভিযোগ উঠল। ঘরে তালাবন্ধ করে রেখে, বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ (Manipur Horror)। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। কিন্তু আবারও এমন নারকীয় ঘটনায় মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে (Manipur Violence)। 

নিহত মহিলার স্বামী প্রয়াত স্বাধীনতা সংগ্রামী এস চূড়াচাঁদ সিংহ

মণিপুরের কাকচিং জেলার সিরোও গ্রামে এই নৃশংস ঘটনা ঘটেছে। সেখানে ৮০ বছরের এক বৃদ্ধাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে জানা গিয়েছে। ওই মহিলার স্বামী প্রয়াত স্বাধীনতা সংগ্রামী এস চূড়াচাঁদ সিংহ। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের হাতে সম্মানিত হয়েছিলেন তিনি। 

গত ২৮ মে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সেই দিন গোলা-গুলি, অগ্নিসংযোগে উত্তপ্ত ছিল সিরোও। নিহত মহিলার নাম বিনোদেবী। পোড়া বাড়ি থেকে শুধুমাত্র তাঁর মাথার খুলি উদ্ধার করা দিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দিন ভোরে একদল সশস্ত্র মানুষের ভিড় বাড়িতে চড়াও হয়। গুলি চলার শব্দও কানে আসে। 

আরও পড়ুন: Manipur Violence: ২০০ জন মিলে হামলা, মুখে কাপড় গুঁজে ধর্ষণ, তার পর খুন, মণিপুরে আরও দুই তরুণীর সঙ্গে নৃশংস আচরণ

সেই সময় বাড়িতেই ছিলেন বিনোদেবী। কিন্তু হামলাকারী ভিড় বাইরে থেকে ঘরে তালা ঝুলিয়ে দেয় বলে জান গিয়েছে। পরিবারের দাবি, কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। তাতেই ঝলসে মৃত্যু হয় বিনোদেবীর। বিনোদেবীর পৌত্র প্রেমকান্ত জানিয়েছেন, ঠাকুমাকে উদ্ধার করতে গিয়েছিলেন তিনি এবং পরিবারের বাকিরা। কিন্তু তাঁর হাতে গুলি লাগে। তাতে ঠাকুমা পালাতে বলেন সকলকে। বলেছিলেন, "পরে আমাকে নিতে ফিরে এসো।" কিন্তু পরে যখন ফেরেন প্রেমকান্ত, তখন কালো ছাই এবং পোড়া টিনের চাল ছাড়া কিছুই অবশিষ্ট নেই। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় বিনোদেবীর মাথার খুলি এবং স্বামীর সঙ্গে কালামের বাঁধিয়ে রাখা একটি ছবি।

গ্রামের পর গ্রাম ক্ষতবিক্ষত, প্রাণে বাঁচতে পালিয়ে গিয়েছেন হাজার হাজার মানুষ

সিরো গ্রামের ইতিউতি এমনই দৃশ্য চোখে পড়েছে। বাড়িঘর অর্ধেক পুড়ে ছাই হয়ে গিয়েছে। যা কিছু অবশিষ্ট রয়েছে, তার গায়ে গোলা-গুলির দাগ স্পষ্ট। গোটা গ্রামই নিঝুম, কারণ মানুষজন বাড়িঘর ফেলে পালিয়ে গিয়েছেন প্রাণে বাঁচতে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Kolkata Police: অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA
অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget