এক্সপ্লোর

Manmohan Singh Discharge: করোনামুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

চলতি মাসেই করোনা আক্রান্ত হন প্রাক্তন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: করোনামুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।  চলতি মাসেই করোনা আক্রান্ত হন তিনি। ভর্তি করা হয় দিল্লির এইমসে। আজ, বৃহস্পতিবার দিল্লির এইমস থেকে ছাড়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে এমনটাই খবর। 

১৯ এপ্রিল করোনা আক্রান্ত হন মনমোহন সিংহ। সেদিনই তাঁকে ভর্তি করা হয় এইমসে। চিকিৎসা চলে হাসপাতালের ট্রমা সেন্টারে। ১০ দিনের লড়াই শেষে সুস্থ হয়ে ফিরলেন প্রধানমন্ত্রী। 

এদিকে পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হচ্ছে ৷ দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ করোনার দ্বিতীয় ঢেউইয়ে বিপর্যস্ত গোটা দেশ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত ৩,৭৯,২৫৭ জন ৷ মৃত্যু হয়েছে ৩৬৪৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৬৯,৫০৭ জন ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সম্প্রতি জানিয়েছে, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে এক ডজনেরও বেশি দেশে ৷ অর্থাৎ ভারত থেকে করোনার এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে ৷ 

উল্লেখ্য, করোনা মোকাবিলায় বর্তমান প্রধানমন্ত্রীকে ৫ পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।   কংগ্রেসের বর্ষীয়ান নেতা চিঠিতে টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি লিখেছেন, নির্দিষ্ট সংখ্যক মানুষের টিকাকরণের জন্য পর্যাপ্ত টিকা প্রয়োজন। আগামী ৬ মাসের জন্য কী পরিমাণ ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে তার তথ্য প্রকাশ্যে আনা উচিত।

জরুরি প্রয়োজনের ভিত্তিতে ১০ শতাংশ ভ্যাকসিন বিতরণ করা কেন্দ্রীয় সরকারের উচিত। রাজ্যগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে কিনা তাও দেখতে হবে। টিকা থাকলেই রাজ্যগুলি পরিকল্পনাঅনুযায়ী কাজ করতে পারবে।

৪৫ বছরের কম বয়স কিন্তু করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে লড়াই করছেন, তাঁদের টিকাকরণের ক্ষেত্রে সরকারের নমনীয়তা দেখানো উচিত। এই তালিকায় আছেন, বাস, ট্যাক্সি চালক, পুরকর্মী, পঞ্চায়েত কর্মীরা।

বেশি পরিমাণ টিকা উৎপাদনের জন্য তহবিল গঠন সহ ছাড়ের দিকে কেন্দ্রকে নজর দিতে হবে। আরও উৎপাদনেকর জন্য লাইসেন্স দেওয়ার ব্যবস্থার কথাও বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

ইউরোপীয় মেডিক্যাল এজেন্সি অনুমোদিত কোনও সংস্থার থেকে টিকা আমদানি করা যেতে পারে। কারণ এখন যে টিকা দেওয়া হচ্ছে তা সীমিত পরিমাণে।

প্রসঙ্গত, ইতিমধ্যে ১৮ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। আগামী ১ মে থেকে তা শুরু হবে। গতকাল থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশনও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget