এক্সপ্লোর

হরসিমরতের ইস্তফার পর মোদির ট্যুইট, কৃষকদের বিভ্রান্ত করতে সক্রিয় নানা শক্তি

প্রধানমন্ত্রী লিখেছেন, ঐতিহাসিক কৃষি সংস্কার বিলগুলির লোকসভায় অনুমোদন পাওয়া দেশের কৃষক ও কৃষি ক্ষেত্রের কাছে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিলগুলি দালালদের খপ্পর ও যাবতীয় বাধাবিপত্তি থেকে চাষিদের সত্যিই মুক্ত করবে। এই কৃষি সংস্কার চাষিদের সামনে নিজেদের পণ্য বিক্রির ক্ষেত্রে নতুন সুযোগ এনে দেবে, যাতে তাদের মুনাফা বাড়বে।

নয়াদিল্লি: কৃষিক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে আনা তিনটি বিলকে কেন্দ্র করে বিরোধী শিবিরের আপত্তি, প্রতিবাদের জেরে বিতর্কের মধ্যেই নাম না করে তাদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকালই পঞ্জাবের শরিক দল শিরোমনি অকালি দলের মন্ত্রী হরসিমরাত কৌর বিলের প্রতিবাদে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন, যদিও তাঁর দল সরকার ছাড়েনি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সবচেয়ে পুরানো শরিকদের অন্যতম অকালি দলের হরসিমরাত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী। তাঁর মন্ত্রিসভার ছাড়ার প্রেক্ষাপটে একগুচ্ছ ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, কৃষকদের মনে বিভ্রান্তি ছড়াতে নানা শক্তি সক্রিয়। ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ও সরকারি খাদ্যশস্য সংগ্রহ প্রক্রিয়া বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, ঐতিহাসিক কৃষি সংস্কার বিলগুলির লোকসভায় অনুমোদন পাওয়া দেশের কৃষক ও কৃষি ক্ষেত্রের কাছে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিলগুলি দালালদের খপ্পর ও যাবতীয় বাধাবিপত্তি থেকে চাষিদের সত্যিই মুক্ত করবে। এই কৃষি সংস্কার চাষিদের সামনে নিজেদের পণ্য বিক্রির ক্ষেত্রে নতুন সুযোগ এনে দেবে, যাতে তাদের মুনাফা বাড়বে। এর ফলে আমাদের কৃষি ক্ষেত্র আধুনিক প্রযুক্তির সুবিধা পাবে। কৃষকদেরও ক্ষমতায়ন হবে। সেইসঙ্গে তিনি লেখেন, অনেক শক্তি সক্রিয় রয়েছে যারা কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আমার কৃষক ভাই, বোনেদের আশ্বস্ত করছি, ন্যূনতম সহায়ক মূল্য ও সরকারের কৃষিপণ্যের ব্য়বস্থা চালু থাকবে। বাস্তবে এই বিল কৃষকদের সামনে অনেক অপশন বা সুযোগ এনে দেবে। সত্যিই ক্ষমতায়ন হবে তাদের। গতকাল হরসিমরত ট্যুইটে সংসদের বাদল অধিবেশনে পেশ হওয়া কৃষিসংক্রান্ত বিলগুলিকে ‘কৃষক-বিরোধী’ বলেন, আরও জানান, কৃষক-বিরোধী অর্ডিন্যান্স, আইনের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষকদের পাশে তাদের বোন, মেয়ে হিসাবে থাকতে পেরে গর্বিত।

সেরা শিরোনাম

Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget