এক্সপ্লোর
বিয়ে করতে চলেছেন Maria Sharapova, পাত্র বয়ফ্রেন্ড আলেকজান্ডার গাইল্কস
শোনা যাচ্ছে, দীর্ঘদিন তিনি শারাপোভার সঙ্গে প্রেম করেছেন, এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

কলকাতা: বয়ফ্রেন্ড আলেকজান্ডার গাইল্কসের সঙ্গে এনগেজমেন্ট সারলেন মারিয়া শারাপোভা। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন তাঁদের বেশ কিছু ছবি। আলেকজান্ডার বিখ্যাত কোম্পানি স্কোয়ার্ড সার্কলসের সহ প্রতিষ্ঠাতা। এছাড়া ২০১১ সালে তিনি অংশীদারিত্বে তৈরি করেন প্যাডল ৮ নামে একটি নিলাম ঘর, সেটির প্রেসিডেন্ট তিনি। শোনা যাচ্ছে, দীর্ঘদিন তিনি শারাপোভার সঙ্গে প্রেম করেছেন, এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
কিছুদিন আগে শারাপোভা টেনিস থেকে অবসর ঘোষণা করেন। তখনও তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানান আলেকজান্ডার, বলেন, অসামান্য প্রথম পরিচ্ছদ শেষ, অসংখ্য সাফল্যের সঙ্গে। আগামী বছরগুলিতে একই দক্ষতার সঙ্গে যে সব সাফল্য তুমি পাবে, তার দিকে তাকিয়ে আছি।
৫টি গ্র্যান্ড স্লাম জিতেছেন শারাপোভা। জিতেছেন Best Female Tennis Player ESPY Award, Teen Choice Award for Choice Female Athlete। Before You Go
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
সেরা শিরোনাম
কলকাতা
মালদা
ফ্যাক্ট চেক
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















