এক্সপ্লোর

Hospital Fire Death Toll: হাসপাতালের ICU-তে আগুন, ৪ রোগীর মৃত্যু, আরও বাড়ছে হতাহত, শয্যা থেকে সরঞ্জাম, পুড়ে ছাই সব

Bihar Hospital Fire: বিহারে হাসপাতালের আইসিইউ-তে আগুন। বাড়ছে হতাহত। উদ্বিগ্ন রোগীর পরিবার-পরিজনরা।

পটনা: হাসপাতালের ICU-তে ভয়ঙ্কর আগুন। ঝলসে মৃত্যু চার রোগীর। বিহারের হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এখনও উদ্ধারকার্য চলছে সেখানে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কিত রোগীর পরিবার-পরিজনরা। (Bihar Hospital Fire)

বিহারের মুজফ্ফরপুর জেলার প্রসাদ হাসপাতালের ঘটনা। ভোররাত ৩টে বেজে ৫৫ মিনিটে দমকলের কাছে আগুন লাগার খবর যায়। হাসপাতালের পাঁচ তলায়, ICU বিভাগে আগুন লাগে। সেই পরিস্থিতিতে ICU থেকে ২০ জন রোগীকে বে করে আনা হয়। যে সব রোগীর অবস্থা গুরুতর, তাঁদের স্থানান্তরিত করা হয় আশপাশের হাসপাতালে। (Hospital Fire Death Toll)

মুজফ্ফরপুর দমকল বিভাগের আধিকারিক রাম নিবাস পান্ডে বলেন, “ICU থেকে ১৫-২০ জন রোগীকে উদ্ধার করেছি আমরা। ঘটনাস্থলেই দু’জন মারা যান। অন্যদের আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওঁরা কেমন আছেন জানি না।” প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। 

মুজফ্ফরপুরের জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, ICU-তে রোগীরা ভর্তি ছিলেন। রোগী ভর্তি ছিলেন CCU-তেও। তদন্তে যা উঠে আসবে, সেই অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ করা হবে।

একদিন আগেই দক্ষিণ দিল্লির মালবিয়া নগরের একটি হোটেলে আগুন লাগে। মারা যান ২১ জন, আহত হন ২৬ জন। সকাল ৮.৩০টায় আগুন লাগে। সেই সময় বেশির  ভাগ অতিথিই ঘুমে আচ্ছন্ন ছিলেন। দিল্লি পুলিশের দাবি, একটিই প্রবেশ এবং বাহির পথ ছিল হোটেলটিতে। প্রশাসনের অনুমতি ছিল ছয়টি ঘর তৈরির। অথচ হোটেলটিতে ২৫টি ঘর তৈরি করা হয়েছিল। অগ্নিনির্বাপনের যথেষ্ট ব্যবস্থাও ছিল না।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Kolkata News: বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget