এক্সপ্লোর

Vaishno Devi Yatra Suspended : প্রবল তুষারপাত, পদে পদে সঙ্কট, স্থগিত বৈষ্ণো দেবী যাত্রা

বৈষ্ণো দেবী যাত্রা বন্ধ। তীর্থযাত্রীদের আপাতত কাটরায় থাকতে বলা হয়েছে।

জম্মু: আপাতত স্থগিত রাখা হল বৈষ্ণো দেবীর যাত্রা। জম্মু কাশ্মীর-এ ভারী বৃষ্টির দরুণ তীর্থ যাত্রী দের সুরক্ষা নিয়ে চিন্তিত প্রশাসন। টানা চলছে তুষারপাত। এই অবস্থায় যাত্রা পথে নানা সঙ্কট আসতে পারে। সে কথা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রশাসন।

 বৈষ্ণো দেবীর যাত্রা স্থগিত

নিরাপত্তার কথা মাথায় রেখে কাটরা থেকেই মাতা বৈষ্ণো দেবীর যাত্রা স্থগিত করা হয়েছে। খারাপ আবহাওয়ার জন্যে কাটরাতেই তীর্থযাত্রীদের থাকতে বলা হয়েছে । পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো যাত্রী কাটরা থেকে মন্দির চত্বরের দিকে রওনা দিতে পারবেন না। 

জম্মু - কাশ্মীরে প্রবল তুষারপাতের পর ২৭০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর জাতীয়  সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এঅ রাস্তাই কার্যত কাশ্মীরকে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে রাখে। বানিহাল-কাজিগুন্ডের নবযুগ টানেল এবং এর আশেপাশে নতুন করে তুষারপাতের ফলে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক (এনএইচ-৪৪)  আপ ও ডাউন দুই দিকেই যান চলাচল ব্যাহত হয়েছে। এছাড়াও, তুষারপাতের ফলে মুঘল রোড, শ্রীনগর-লেহ জাতীয় মহাসড়ক, মুঘল এবং সিন্থান সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুসারে, কাশ্মীরের রামবান, ডোডা, কিশতওয়ার, পুঞ্চ, রাজৌরি, রিয়াসি, উধমপুর এবং কাঠুয়া জেলার উঁচু জায়গাগুলিতে  তুষারপাত অব্যাহত রয়েছে। পাঁচ ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত তুষারে ঢেকেছে রাস্তা। 

আইএমডির সতর্কতা হিমাচলের জন্য 

শুধু জম্মু-কাশ্মীর নয়, আইএমডির পূর্বাভাস বলছে, হিমাচল প্রদেশেও প্রকৃতি বিরূপ হতে পারে। উনা, বিলাসপুর এবং হামিরপুর জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এর ফলে শৈত্যের কনকনানি বাড়বে। কয়েকটি  জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি জায়গায় মাঝারি বজ্রঝড় এবং ঝোড়ো হাওয়া (৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা) বইতে পারে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৬ ঘন্টার মধ্যে চাম্বা, কাংড়া, কিন্নর, কুলু, লাহুল-স্পিতি, মান্ডি, সিমলা, সিরমৌরের কিছু অংশে মাঝারি তুষারপাত হতে পারে। সঙ্গে ভারী তুষারপাত চলবে।    তুষারঝড়ের সম্ভাবনাও রয়েছে। এছাড়া  কাংড়া, সোলান, সিমলা এবং সিরমাউর জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত হতে পারে। এছাড়াও কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্ন জায়গায় মাঝারি বজ্রঝড় এবং ঝোড়ো বাতাস (৪০-৫০ কিমি প্রতি ঘন্টা) বয়ে যেতে পারে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget