এক্সপ্লোর

‘মেডে, ইঞ্জিন খারাপ হয়ে গেল!’ করাচিতে পিআইএ-র বিমান ভেঙে পড়ার মুখে শেষ বার্তা চালকের

ঘটনাটি ট্র্যাজিক বলা হচ্ছে, কেননা পাকিস্তানে করোনাভাইরাস মোকাবিলায় চালু লকডাউন উঠে যাওয়ার পর এটাই ছিল প্রথম যাত্রীবাহী উড়ান।

ইসলামাবাদ: পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণের প্রাক মুহূর্তে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমান ভেঙে পড়ে যাত্রী ও ক্রু সদস্যসহ শতাধিক লোকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। এয়ারবাস এ৩২০ বিমানটি রওনা হয় লাহোর থেকে। ছিলেন ৯৯ জন যাত্রী, ৮ জন ক্রু সদস্য। বিমানের ধ্বংসাবশেষ থেকে বের করা হচ্ছে একের পর এক মৃতদেহ। ঘটনাটি ট্র্যাজিক বলা হচ্ছে, কেননা পাকিস্তানে করোনাভাইরাস মোকাবিলায় চালু লকডাউন উঠে যাওয়ার পর এটাই ছিল প্রথম যাত্রীবাহী উড়ান। দুর্ঘটনার কারণ যান্ত্রিক ক্রুটি। বিমানের গিয়ার অবতরণের আগে না খোলায় সেটি বিমানবন্দরের নিকটবর্তী আবাসিক এলাকার একটি বাড়িতে ধাক্কা মেরে ভেঙে পড়ে। টুকরো টুকরো হয়ে সেটি পড়ে সেখানে পার্ক করে রাখা একাধিক গাড়ির ওপর। আগুন ধরে যায় গাড়িগুলোয়। পাকিস্তানি মিডিয়ার খবর, বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার একেবারে আগের মুহূর্তে তার চালকের শেষ কথার রেকর্ডিং পাওয়া গিয়েছে। তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, একটা ইঞ্জিন খারাপ হয়ে গেল। মেডে, মেডে। এটি আসলে কোড। বিমান চালাতে চালাতে আচমকা গভীর বিপদে পড়লে এই কোড ব্যবহার করেন পাইলটরা। বিমান চরম বিপর্যয়ে পড়েছে, ভেঙে পড়ার মুখে, এটা বোঝায় এই কোড। মামুলি, ছোটখাট বিপদের সময় নয়, মে ডে কোড প্রয়োগ করা হয় একেবারে বিরল ক্ষেত্রে, যখন কোনওভাবেই বিপদ এড়াতে পারা যাচ্ছে না, বুঝতে পারেন বিমানচালক। সঙ্গে সঙ্গে চরম বিপর্যয়, ক্ষতি অনিবার্য মাথায় রেখেনীচে অর্থাত মাটিতে শুরু হয়ে যায় চরম তত্পরতা। এদিনও বিমান দুর্ঘটনা এড়ানোর কোনও রাস্তাই ছিল না চালকের সামনে।

সেরা শিরোনাম

Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget