এক্সপ্লোর

Meerut Case: প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে ১৫ টুকরো! নেপথ্যে তন্ত্রসাধনা? মেয়ের ফাঁসি চাইছেন মা-বাবা!

Meerut Murder News: ঘটনা প্রসঙ্গে মুসকানের বাবা-মা সাফ জানাচ্ছেন সমস্ত দোষ তাঁদের মেয়ের। এখানেই শেষ নয়, মেয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে বাবা-মায়ের।

নয়া দিল্লি: প্রেম ছিল। কিন্তু মাঝে এসে পড়েছিল আরেক প্রেম। ফলে পুরনোকে নির্দ্বিধায় ঝেড়ে ফেলতে চেয়েছিল স্ত্রী। কিন্তু তাই বলে এভাবে? এতটা নৃশংসভাবে? প্রেম, পরিণতিতে বিয়ে, অবৈধ সম্পর্ক, অশান্তি এবং খুন। মিরাটের ঘটনা নিয়ে যখন তোলপাড়। এই ঘটনার ভয়াবহতা মেনে নিতে পারছেন না মুসকানের বাবা-মা-ও। তাঁদের স্পষ্ট বক্তব্য, জামাইকে যে ১৫ টুকরো করে ড্রামে রাখতে পারে, সেই মেয়ের বেঁচে থাকার অধিকার নেই। 

পুলিশ জানিয়েছে, গত বছর নভেম্বর থেকে সৌরভকে হত্যার পরিকল্পনা করছিলেন স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল। ওই সময়ই ছুরি এবং নিষিদ্ধ ঘুমের ওষুধ কিনে রাখা হয়েছিল। সংবাদসংস্থা এনডিটিভিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌরভকে হত্যার পরিকল্পনাটি করেছিলেন তাঁর স্ত্রী মুসকানই।  

সৌরভকে ঘুমের ওষুধ মেশানো খাবার খেতে দিয়েছিলেন মুসকান। কিন্তু অজ্ঞান হওয়ার বদলে ঘুমিয়ে পড়েন সৌরভ। ৪ মার্চ মুসকান ফের তাঁর স্বামীর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। মিরাটের এসপি আয়ুশ বিক্রম সিং পিটিআইকে বলেন, "প্রাথমিকভাবে তাঁদের পরিকল্পনা ছিল দেহাংশগুলি একটি নির্জন স্থানে ফেলে দেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা দু'জনেই দেহটিকে একটি ড্রামে ভরে সিমেন্ট এবং বালি ভরে দেওয়া হয়।''

ঘটনা প্রসঙ্গে মুসকানের বাবা-মা সাফ জানাচ্ছেন সমস্ত দোষ তাঁদের মেয়ের। সর্বভারতীয় সংবাদ সংস্থায় মুসকানের বাবা প্রমোদ কুমার রাস্তোগী এবং কবিতা রাস্তোগী জানিয়েছেন, সৌরভ তাঁদের মেয়েকে খুব ভালবাসতেন, তিনি শুধু বাড়ির জামাই ছিলেন না, ছিলেন ছেলের মতো। 

আরও পড়ুন, 'টাকাও উপার্জন করব, আবার ঘরের চাকরও হতে হবে', চিকিৎসক স্বামীর 'অত্যাচারে' চরম সিদ্ধান্ত কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকার

এখানেই শেষ নয়, মেয়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে বাবা-মায়ের। অভিযোগ, সৌরভকে বিয়ে করে, তাঁকে তাঁর বাবা-মায়ের থেকে আলাদা করেছিলেন মুসকানই, হাতিয়েছিলেন তাঁদের কোটি কোটি টাকার সম্পত্তি। সাহিলের সঙ্গে ফিরে এসে, মুসকান নিজেই বাবা-মায়ের কাছে সৌরভকে খুনের কথা স্বীকার করেন বলে জানা গিয়েছে। তারপরেই তাঁর বাবা-মা থানায় নিয়ে যান। মুসকানের বাবা-মা জানিয়েছেন এই ঘটনায় তাঁরা মেয়ের মৃত্যুদণ্ড চাইছেন। তাঁদের কথায় যে মেয়ে এমন ঘটনা ঘটাতে পারে তাঁর বেঁচে থাকার অধিকার নেই পৃথিবীতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Kolkata Police: অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA
অনুপ্রবেশ রুখতে টাস্ক ফোর্স গড়ল কলকাতা পুলিশ, NIA-র আদলে রাজ্যে হবে SIA
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget