এক্সপ্লোর

করোনার প্রকোপ কমলেও আতঙ্ক কমেনি, কোভিড পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার উপায়

যারা করোনা আক্রান্ত হয়েছেন ৷ তাদের পাশাপাশি যারা আক্রান্ত হননি তাদের মধ্যেও আতঙ্ক রয়েছে । অনেকেই মানসিক অবসাদে ভুগছিলেন । স্কুল চালু হয়নি ৷ এখনও পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না ৷ অনলাইন ক্লাস-ই তাদের লেখাপড়ার একমাত্র মাধ্যম । এই পরিস্থিতিতে উত্তর দমদম বিধানসভার সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের উদ্যোগে একটি অভিনব কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি ।

সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: নিউ নর্মাল পরিস্থিতির সঙ্গে মানুষ বেশ অনেকদিন ধরেই অভ্যস্ত ৷  কিন্তু আতঙ্ক পিছু ছাড়ছে না ৷ কোভিড পরিস্থিতি থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের চিন্তা ভাবনা । শিশু থেকে বৃদ্ধ সকলেই এখন মানসিক অবসাদে ভুগছে । করোনার প্রকোপ অনেকটাই কমেছে কিন্তু আতঙ্ক এতটুকুও কমেনি ।

কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা উত্তর ২৪ পরগনাতেও সবসময়েই অনেকটা বেশি ৷ এই জেলার উত্তর দমদম পুরো এলাকায় প্রচুর মানুষই করোনা আক্রান্ত হয়েছেন । যারা আক্রান্ত হয়েছেন, তাদের পাশাপাশি যারা আক্রান্ত হননি তাদের মধ্যেও আতঙ্ক রয়েছে । অনেকেই মানসিক অবসাদে ভুগছিলেন । স্কুল চালু হয়নি ৷ এখনও পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না ৷ অনলাইন ক্লাস-ই তাদের লেখাপড়ার একমাত্র মাধ্যম । এই পরিস্থিতিতে উত্তর দমদম বিধানসভার সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের উদ্যোগে একটি অভিনব কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি ।

করোনার প্রকোপ কমলেও আতঙ্ক কমেনি, কোভিড পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার উপায়

কোভিড পরবর্তী পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য, এটাই ছিল কর্মশালার বিষয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় উত্তর দমদম পৌরসভার প্রেক্ষাগৃহে কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরো এলাকার সব বয়সের মানুষ । যারা চোখের সামনে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু দেখেছেন তাদের মনে আতঙ্ক পিছু ছাড়েনি। এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য কিভাবে এলাকার মানুষ ঠিক রাখবেন তাই ছিল কর্মশালার বিষয়ে । স্কুলে ক্লাসরুম নেই, নেই স্কুলের মাঠে খেলা এই পরিস্থিতিতে শিশুরা মানসিক অবসাদ কী ভাবে কাটাবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়। যারা চাকরি বা কাজ হারিয়েছেন, সেই সমস্ত বয়স্ক মানুষ আতঙ্ক ছাড়িয়ে কী করে সুস্থ জীবনে ফিরবেন তারও পরামর্শ দেন মনোবিদরা।

কর্মশালার এক উপদেষ্টা মেঘনা নন্দী জানান, এই পরিস্থিতিতে সকলকে মানসিকভাবে সাহায্য করার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে । ভয়-ভীতি আতঙ্ক ছাড়িয়ে কি করে নিউ নর্মালে সাধারণ মানুষ জীবন যাপন করবেন তারই পরামর্শ দেওয়া হয়েছে এখানে । করোনা পরিস্থিতিতে উত্তর দমদম বিধানসভা এলাকায় করোনা আক্রান্তদের সাহায্যের জন্য উদ্যোগী হয়েছিলেন সিপিআইএম বিধায়ক । নিউ নর্মালে এলাকার মানুষ যাতে মানসিকভাবে সুস্থ থাকেন, তার জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানান । তিনি আরও জানান শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি এই পরিস্থিতিতে মানসিকভাবে সুস্থ থাকাটাও জরুরি সেই কারণে এলাকার মানুষদের নিয়ে এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে । সকলের কাছে ভ্যাকসিন পৌঁছতে এখনও অনেকটা সময় বাকি, তার আগে এই ধরণের কর্মশালা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছেন এলাকার বিদ্বজ্জনেরা। যেহেতু কোভিড পরিস্থিতি চলছে সেই কারণে সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রেক্ষাগৃহে ৫০জন এলাকার বাসিন্দারাই এদিন উপস্থিত ছিলেন ৷

সেরা শিরোনাম

Rakul Preet Singh: রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget