এক্সপ্লোর

স্লট ফি না দিয়েই 'ডিডি ফ্রি ডিশ'-এ দেখা যেত Zee মিডিয়ার ১০ চ্যানেল, অনুমতি প্রত্যাহার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

MIB Order: Zee মিডিয়াগোষ্ঠীকে কেন্দ্র করে একটি মামলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MIB) একটি যুগান্তকারী নির্দেশে আশার আলো দেখছে তুলনামূলক ক্ষুদ্র সংবাদ সম্প্রচারকারী সংস্থাগুলি।

নয়াদিল্লি: Zee মিডিয়াগোষ্ঠীকে কেন্দ্র করে একটি মামলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Information and Broadcasting Ministry) একটি যুগান্তকারী নির্দেশে আশার আলো দেখছে তুলনামূলক ক্ষুদ্র সংবাদ সম্প্রচারকারী সংস্থাগুলি (small broadcasting organizations)। GSAT-15 উপগ্রহের মাধ্যমে'কু ব্যান্ডে'একযোগে দশ-দশটি চ্যানেল 'আপলিঙ্ক' (uplink) করার অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এই নির্দেশে। এরই ফলে আশার আলো দেখছে সংবাদ সম্প্রচার জগতের সঙ্গে জড়িয়ে থাকা অপেক্ষাকৃত ছোট সংস্থাগুলি। তাদের আশা, এর পর অন্তত কিছু রাজ্যে সমানে সমানে টক্কর দেওয়ার জায়গা পাবে তারা।

একনজরে নির্দেশের খুঁটিনাটি...
এই নির্দেশের ফলে বাড়তি 'স্লট ফি'না দিলে ডিডি ফ্রি ডিশ, প্রসার ভারতীর মাধ্যমে এই চ্যানেলগুলি দেখা যাবে না। কেন্দ্রীয়  তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিদ্ধান্তে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ,পঞ্জাব, রাজস্থান এবং মহারাষ্ট্রের মতো রাজ্যে এবার অসম প্রতিযোগিতার হাত থেকে বেরিয়ে আসতে পারবে সংবাদ সম্প্রচারের কাজে থাকা ছোট সংস্থাগুলি, আশা অনেকের। Zee Hindustan, Zee Rajasthan, Zee Punjab Haryana Himachal, Zee Bihar Jharkhand, Zee Madhya Pradesh Chhattisgarh, Zee Uttar Pradesh Uttarakhand, Zee Salam, Zee 24 Kalak, Zee 24 Taas and Zee Odisha (যেটি এই মুহূর্তে Zee Delhi NCR Haryana)--চ্যানেগুলিকে ২০১৯ সালের অক্টোবরে ডিশ টিভি মিডিয়া থেকে 'আপলিঙ্ক' করার অনুমতি দিয়েছিল কেন্দ্র। কিন্তু পরে দেখা যায়, যেহেতু 'ডিশ টিভি' এবং 'ডিডি ফ্রি ডিশ'-র 'ট্রান্সপন্ডার' (সঙ্কেত গ্রহণ ও পাঠানোর যন্ত্র) একই উপগ্রহে রয়েছে, ফলে এই সবকটি চ্যানেলই 'ডিডি ফ্রি ডিশ'-এও দেখা যাচ্ছে। এবং এর জন্য কোনও 'স্লট ফি'দিতে হচ্ছে না সম্প্রচার সংস্থাটিকে। বিষয়টি নিয়ে প্রতিযোগী সংস্থাগুলি একাধিকবার TRAI এবং চ্যানেলের রেটিং নির্ধারক সংস্থা BARC INDIA-কে অভিযোগ জানায়। তাদের বক্তব্য ছিল, এর ফলে Zee মিডিয়াগোষ্ঠী অন্যায় ভাবে বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে। 

কী ভাবে বাড়তি সুবিধা?
এখনও পর্যন্ত যা অনুমান তাতে ডিডি ফ্রি ডিশের গ্রাহকসংখ্যা ৪ কোটিরও বেশি যা কিনা দেশের মোট টিভি ব্যবহারকারী পরিবারের প্রায় এক চতুর্থাংশ। অর্থাৎ ডিডি ফ্রি ডিশ-এ  যদি কোনও চ্যানেল দেখা যায়, তার দর্শকদের কাছে আরও বেশি করে পৌঁছতে পারে। তাছাড়া ডিটিএইচ পরিষেবার কোন জায়গায় কোন চ্যানেল দেখা যাবে,তার উপর পাবলিক ব্রডকাস্টারের আয়ের অন্যতম অংশ নির্ভর করে। এখান থেকেই বিতর্কের শুরু। একাধিক নোটিস এবং আইনি লড়াইয়ের পর শেষমেশ ২৩ সেপ্টেম্বর ওই নির্দেশ প্রত্যাহার করে নেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এটিকে নিজেদের জয় হিসেবেই দেখছে সম্প্রচার জগতের সঙ্গে থাকা অপেক্ষাকৃত ছোট সংস্থাগুলি। স্লট ফি না দিয়ে যে ভাবে এত দিন ওই গোষ্ঠী দর্শকদের বড় অংশের কাছে পৌঁছে যাচ্ছিল, সেই অসম প্রতিযোগিতা থেকে এবার মুক্তি মিলবে। আশায় তারা। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget