এক্সপ্লোর
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দিলেন মাইক্রোসফট সিইও সত্য নাদেলার স্ত্রী
অনুপমা এর আগেও তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অর্থসাহায্য দেন। লকডাউনে দরিদ্রদের সাহায্যের জন্য এই টাকা দেন তিনি।

হায়দরাবাদ: মাইক্রোসফট সিইও সত্য নাদেলার স্ত্রী অনুপমা নাদেলা পিএম কেয়ারস ফান্ডে ২ কোটি টাকা দিয়েছেন। তাঁর পরিবার সূত্রে এ কথা জানা গিয়েছে। তাঁর এই পদক্ষেপ স্বাগত জানিয়েছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। মাতৃভূমির প্রতি তাঁর এই ভালবাসা ও কর্তব্যবোধের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি।
Happy to know Smt Anupama Nadella contributed from her personal income a sum of Rs. 2 crores each to PM-CARES FUND and Chief Minister’s Relief Fund of Telangana to combat COVID-19.Her gesture shows her concern for her motherland though she is living abroad #PMCARES #CMReliefFund
— Vice President of India (@VPSecretariat) March 30, 2020
অনুপমা এর আগেও তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অর্থসাহায্য দেন। লকডাউনে দরিদ্রদের সাহায্যের জন্য এই টাকা দেন তিনি। আরও পড়ুন























