এক্সপ্লোর
পুরনো বিবাদের জের, চুঁচুড়ায় পিটিয়ে খুন জেল ফেরত দুষ্কৃতী
এই ঘটনায় দুই দুষ্কৃতী সুমিত সিংহ ওরফে ভুটুন ও অভিজিৎ দাস ওরফে নাটাকে গ্রেফতার করেছে পুলিশ।।

হুগলি: পুরনো বিবাদের জেরে হুগলির চুঁচুড়ায় পিটিয়ে মারা হল এক জেল ফেরত দুষ্কৃতীকে। খুনে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে পুকুর থেকে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। চুঁচুড়ার ৩ নম্বর গেটের সমবায় পল্লীতে এই ঘটনা ঘটেছে। মৃতের নাম সুমিত সরকার। পুলিশ সূত্রে খবর, বছর চব্বিশের ওই দুষ্কৃতী মোবাইল চুরির ঘটনায় মাস সাতেক আগে জেল খাটে। সম্প্রতি অন্য আরেকটি অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ। কয়েকদিন এলাকাছাড়া ছিল সে। পরিবারের দাবি, গতকাল বাড়ি ফেরার পর সন্ধে থেকে সে নিখোঁজ হয়ে যায়। রাতে বাড়ির কাছেই পুকুরের ধারে রক্তমাখা চটি, মোবাইল ও উইকেটের ভাঙা টুকরো পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। পরে চুঁচুড়া থানার পুলিশ পুকুর থেকে সুমিতের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় দুই দুষ্কৃতী সুমিত সিংহ ওরফে ভুটুন ও অভিজিৎ দাস ওরফে নাটাকে গ্রেফতার করেছে পুলিশ।।
Before You Go
Lake Kalibari Kaushiki Amavasya | আজ কৌশী অমাবস্যা।পূজার্চনা ও নানা বৈদিক ক্রিয়াকর্মে কুশ অতি পবিত্র ও প্রয়োজনীয় উপাচার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















