এক্সপ্লোর

১০ গুণ বাড়তে পারে মোবাইল ডেটার দাম, টেলিকম সংস্থাগুলির 'ভয়ঙ্কর' সুপারিশ

নীতি আয়োগের প্রধান অমিতাভ কান্তও মোবাইল ডেটার জন্য ফ্লোর রেটের পক্ষে সওয়াল করেছেন। তাঁর বক্তব্য, দেশের টেলিকম ক্ষেত্র ঋণের ভারে কার্যত পঙ্গু, এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে চালু হোক ফ্লোর রেট।

নয়াদিল্লি: এ দেশে মোবাইল ডেটা এখনও বেশ সস্তা। কিন্তু টেলিকম সংস্থাগুলির সুপারিশ যদি কেন্দ্রীয় সরকার মেনে নেয়, তবে মোবাইল ডেটার দাম ১০ গুণ হয়ে যেতে পারে। এখন ভারতে ডেটার দাম মোটামুটি ১৯ টাকা প্রতি জিবি। যদিও আন্তর্জাতিক দুনিয়ায় মোবাইল ডেটার মূল্য প্রায় ৬৫০ টাকা প্রতি জিবি। মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির বক্তব্য, মোবাইল ডেটার জন্য ফ্লোর রেট নির্ধারণ করা হোক। ফ্লোর রেটই হবে মোবাইল ডেটার ন্যূনতম দাম। এর ফলে সব সংস্থাই এই ন্যূনতম মূল্যে নিজেদের ডেটা প্যাকের দাম ঠিক করতে পারবে। এই রেট না থাকায় এখন মোবাইল সংস্থাগুলি নিজেদের সিদ্ধান্তমত ডেটা প্যাকের দাম ঠিক করে, ফলে বাজারে টিকে থাকতে সস্তায় ডেটা বিক্রি করতে বাধ্য হয় তারা। কিন্তু শিগগিরই বদলাতে পারে পরিস্থিতি। ভোডাফোন-আইডিয়ার মত নামী সংস্থা এখন ঋণের বোঝায় ডুবে। ভোডাফোন বলছে, প্রতি জিবি ডেটার দাম হোক ৩৫ টাকা। এয়ারটেল বলছে, ৩০ টাকা, রিলায়েন্স জিও বলছে, ফ্লোর রেট হোক ২০ টাকা প্রতি জিবি। নীতি আয়োগের প্রধান অমিতাভ কান্তও মোবাইল ডেটার জন্য ফ্লোর রেটের পক্ষে সওয়াল করেছেন। তাঁর বক্তব্য, দেশের টেলিকম ক্ষেত্র ঋণের ভারে কার্যত পঙ্গু, এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে চালু হোক ফ্লোর রেট। তবে তিনি জানিয়ে দিয়েছেন, শুধু এই রেট চালু করলেই সমস্যা মিটবে না, আরও কিছু ব্যবস্থা নিতে হবে। যাই হোক, সরকার যদি টেলিকম সংস্থাগুলির সুপারিশ মেনে নেয়, তবে প্রতি জিবি দাম দিতে হতে পারে ২৫ টাকা করে। অর্থাৎ এক মাসের জন্য প্রতিদিন দেড় জিবি ডেটার হিসেবে ৪৫ ডিবি ডেটা ব্যবহার করলে পকেট থেকে হাজারেরও বেশি টাকা খসে যাবে!

সেরা শিরোনাম

SIR in Uttar Pradesh: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Poland Political Crisis: সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
I.N.D.I.A Bloc Rally: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget