এক্সপ্লোর

RSS-BJP News: RSS ও BJP-র মধ্যে কী পার্থক্য? কার সিদ্ধান্ত চূড়ান্ত? সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বললেন…

Mohan Bhagwat: বৃহস্পতিবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে এমন দাবি করেন ভাগবত।

নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংস্থা বিজেপি-র অভিভাবক সংস্থা হিসেবেই পরিচিত। নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত থেকে নেতৃত্ব বাছাই, সবেতেই তাদের প্রভাব থাকে বলেই জানেন সকলে। কিন্তু সঙ্ঘপ্রধান মোহন ভাগবত এই ধারণা খারিজ করে দিলেন। তাঁর দাবি, বিজেপি একটি স্বতন্ত্র সংগঠন। তাঁদের মধ্য়ে পরামর্শ আদানপ্রদান হলেও, এক পক্ষের হয়ে অন্য পক্ষ কখনওই সিদ্ধান্ত গ্রহণ করে না। (RSS-BJP News)

বৃহস্পতিবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে এমন দাবি করেন ভাগবত। বিজেপি সভাপতি নির্বাচন থেকে পথনির্দেশনা তৈরিতে RSS-এর ভূমিকা কী, জানতে চাওয়া হয়। জবাবে ভাগবত বলেন, "সব কিছু সঙ্ঘ ঠিক করে দেয় বলে যে ধারণা রয়েছে, তা ভুল। এত বছরের সংগঠন, আমি নিজে ৫০ বছর ধরে শাখা চালাচ্ছি, শাখার ব্যাপারে আমি বিশেষজ্ঞ। যারা সরকার চালাচ্ছে, তারা সেব্যাপারে। কোন ক্ষেত্রে কার কত জ্ঞান, তা আমরা জানি। পরামর্শ দেওয়া যেতে পারে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ওদেরই। (রাজনীতি) ওই ক্ষেত্রে ওদের সিদ্ধান্ত, এক্ষেত্রে আমাদের।" (Mohan Bhagwat)

বিজেপি-র রাজ্য সভাপতি নির্বাচন ঘিরে এই মুহূর্তে দোলাচল চলছে। সঙ্ঘ ও দলীয় নেতৃত্বের মতের মিল হচ্ছে না বলে উঠে আসছে খবর। সেই নিয়ে কোনও প্রশ্ন না করা হলেও, ভাগবত নিজেই রসিকতার সুরে বলেন, "আমরা করলে কি এত সময় লাগত? যত ইচ্ছে সময় নিন। আমাদের কিছু বলার নেই।"

সঙ্ঘ ও বিজেপি-র মধ্যা পার্থক্য কী জানতে চাইলে ভাগবত বলেন, "আমাদের সঙ্গে প্রত্যেক সরকারেরই সম্পর্ক ভাল। রাজ্য, কেন্দ্র সকলের সঙ্গে। শুধুমাত্র এই সরকারের সঙ্গেই নয়। অভ্যন্তরীণ ক্ষেত্রে কিছু মতপার্থক্য হয় বইকি। কিন্তু বিবাদ নেই। মতবিরোধ ঘটলেও ঝগড়া নেই। চেয়ারে যিনি আছেন, তিনি ১০০ শতাংশ আমাদের লোক হলেও, কতটা করতে পারবেন, কতটা পারবেন না, সেই স্বাধীনতা তাঁকে দিতে হবে। মতবিরোধ থাকলে তবেই উন্নতি সম্ভব। আমরা একটা সিস্টেমের মধ্যে রয়েছি। শ্রমিক সংগঠন, দল এবং সরকার, সবসম একমত হয় না। তখন আপসের কথা বলা হয়। প্রত্যেকে আপসে রাজি হয় না। প্রশ্ন ওঠে, আমরা কেন আপস করব? আপসের কথা উঠলে সমস্যা বাড়ে। তবে বাস্তব পরিস্থিতি বুঝে এগোতে হয়। তাই বাইরে থেকে ঝগড়া মনে হলেও, লক্ষ্য একই, দেশের মঙ্গল।"

এই বোঝাপড়ার দরুণই সমন্বয় বজায় রয়েছে বলে জানান ভাগবত। তাঁর দাবি, অনেক সময় তাঁদের মত মেলে না। কোনও সিদ্ধান্ত হয়ত তাঁরও মতের বিরুদ্ধে যায়। কিন্তু সর্বসম্মতিতে যে সিদ্ধান্ত গৃহীত হয়, তা-ই মেনে চলেন সকলে।

সেরা শিরোনাম

Nepal Flash Flood : ভারত-চিন-সহ অন্য দেশের সাহায্যের প্রস্তাব ফেরাল বিধ্বস্ত নেপাল, নেপথ্যে কী ?
ভারত-চিন-সহ অন্য দেশের সাহায্যের প্রস্তাব ফেরাল বিধ্বস্ত নেপাল, নেপথ্যে কী ?
Nepal Flash Flood: আচমকা ভিসা বাতিলে কৈলাস যাত্রায় বাধা, 'ওইদিন ওখানে আমারও থাকার কথা ছিল', শিউরে ওঠা অভিজ্ঞতা কলকাতার পর্যটকের
আচমকা ভিসা বাতিলে কৈলাস যাত্রায় বাধা, 'ওইদিন ওখানে আমারও থাকার কথা ছিল', শিউরে ওঠা অভিজ্ঞতা কলকাতার পর্যটকের
Nepal News : প্রাণভয়ে বাইক-চারচাকা গাড়ি ঘুরিয়ে 'দ্রুত' এলাকা ছাড়ছেন সকলে, কেউ কেউ উঠলেন উঁচু জায়গায়; নেপালে ফের 'বিপদঘণ্টা'
প্রাণভয়ে বাইক-চারচাকা গাড়ি ঘুরিয়ে 'দ্রুত' এলাকা ছাড়ছেন সকলে, কেউ কেউ উঠলেন উঁচু জায়গায়; নেপালে ফের 'বিপদঘণ্টা'
Nepal Flash Flood: বিপর্যয়ের পাঁচ মাস আগেই সতর্কবার্তা, ভয়াবহ ভাবে গলছে হিমালয়ের হিমবাহ, প্রকাশ্যে দুই রিপোর্ট
বিপর্যয়ের পাঁচ মাস আগেই সতর্কবার্তা, ভয়াবহ ভাবে গলছে হিমালয়ের হিমবাহ, প্রকাশ্যে দুই রিপোর্ট

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ
Suvendu Adhikari: পুজোর আগে ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী, লালবাজারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: TMC-র বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR
Nepal Flood: বিপর্যয়ের জেরে দিল্লি-কাঠমাণ্ডু মৈত্রী বাস পরিষেবা আগামীকাল পর্যন্ত বন্ধ | ABP Ananda
Nepal Flood News: বিধ্বস্ত নেপাল, কাঠমান্ডুতে সার দিয়ে দাঁড়িয়ে ট্রাক, গাড়ি | Kathmandu | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget