এক্সপ্লোর

Monsoon Update : অগাস্টে ১০৬ শতাংশ বেশি বৃষ্টি, বাড়ছে দুর্যোগ-শঙ্কা, প্রকৃতির দাপট দেখবে কোন কোন রাজ্য?

August Monsoon Forecast : গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সহ পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলোতে জুলাই মাসে কম বৃষ্টিপাত হয়েছে। তবে অগাস্টে তুমুল বৃষ্টি কি মিটিয়ে দেবে সব ঘাটতি ? আশা করে আছে আবহাওয়া দফতর। 


নয়াদিল্লি : এ বছর তীব্র তাপপ্রবাহের সাক্ষী থেকেছে দেশের বিভিন্ন রাজ্য। আর তারপর মৌসুমী হাওয়া প্রবেশ করার পর দেশ জুড়ে একাধিক জায়গায় প্রবল বৃষ্টিপাতও হয়েছে। বর্ষার শুরুর দিকে যদিও আশানুরূপ বৃষ্টি হয়নি। তবে জুলাই মাসে দেশের বেশ কয়েকটি অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে । এর ফলে হাসি ফুটেছে কৃষকদের ঠোঁটে। তবে এবার শুধু ভারী বৃষ্টি নয়, অগাস্টে বর্ষার দামাল রূপ দেখবে দেশ।   ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার দ্বিতীয় পর্যায়ে ১০৬ শতাংশের বেশি বৃষ্টিপাত হবে। আর বৃষ্টিপাতের আধিক্য থাকবে ভারত জুড়েই। 

তবে ভারতের উত্তর-পূর্বের কয়েকটি এলাকা ও পূর্ব ভারতে বর্ষার দ্বিতীয়ার্ধে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। আইএমডির রিপোর্ট বলছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়,  হিমাচল প্রদেশ , জম্মু ও কাশ্মীরে জুলাইয়ে বৃষ্টিপাত ঘাটতি ছিল। উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের চেয়ে ১৪.৩% কম বৃষ্টিপাত হয়েছে। তবে এই ঘাটতি পুষিয়ে দিতে পারে অগাস্ট।  IMD বলেছে, বিহার, ঝাড়খন্ড, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সহ পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলোতে জুলাই মাসে কম বৃষ্টিপাত হয়েছে। তবে অগাস্টে তুমুল বৃষ্টি কি মিটিয়ে দেবে সব ঘাটতি ? আশা করে আছে আবহাওয়া দফতর। 

ভারতে জুলাই মাসে গড় গড় তাপমাত্রা ২৮.৬৫ ডিগ্রি সেলসিয়াস । গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।  ইকোনমিক টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুসারে, এটি ১৯০১ সালের পর থেকে  দ্বিতীয় সর্বোচ্চ। IMD - র পূর্বাভাস, অগাস্টের প্রথম সপ্তাহে ভারত জুড়ে ভাল বৃষ্টিপাত হবে। এদিকে মধ্য ভারতে এই সময়ের মধ্যে স্বাভাবিক থেকে স্বাভাবিকের কম বৃষ্টি হবে।

IMD বর্ষার শুরুতেই জানিয়েছিল এবছর অগাস্টে গিয়ে মূল খেলা শুরু হবে বর্ষার। এদিকে আইএমডির তরফে আগামী ৫ দিনের জন্য মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৮ অগাস্টের পর আবার সারা ভারতেই কয়েকদিনের জন্য বৃষ্টিপাত কমবে। অগাস্টে তুমুল বৃষ্টি হতে পারে ওড়িশায়। ওড়িশার ভদ্রক, বালাসোর, জাজপুর, কেন্দ্রপাদা, ঝাড়সুগুদা, বারগড়, বালাঙ্গির, নুয়াপাদা, নয়াগড়, খুরদা, জগৎসিংহপুর, সুন্দরগড়, দেওগড়, কেওনঝার, ময়ুরভঞ্জ এবং কালাহান্ডি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, জানানো হয়েছে ইকনমিক টাইমসে প্রকাশিত রিপোর্টে ।  

আরও পড়ুন

 জমা জলে মৃত্যুফাঁদ, বাবার চোখের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মেয়ের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget