এক্সপ্লোর

Howrah Electrocution Death : জমা জলে মৃত্যুফাঁদ, বাবার চোখের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মেয়ের

Electrocution Death : মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট  হতে দেখে বাঁচাতে গেলে, তিনি ছিটকে পড়েন। পরিবার সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তরুণীর মৃত্যু হয়।

সুনীত হালদার, হাওড়া : ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। এবার হাওড়ার সালকিয়ায়। বাঁধাঘাট মোড়ের কাছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তরুণীর। পাশের পাড়ায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে জীবনপথেই দাঁড়ি পড়ে গেল তাঁর। বাবার চোখের সামনেই মৃত্যু হল মেয়ের। 

পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বোনকে সঙ্গে নিয়ে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন বাইশ বছরের পূরবী দাস। তাঁতিপাড়ায় তাঁদের বাড়ি। তরুণী যেখানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট  হন, তার উল্টোদিকেই বাবার বৈদ্যুতিন সরঞ্জামের দোকান। মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট 
হতে দেখে বাঁচাতে গেলে, তিনি ছিটকে পড়েন। পরিবার সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তরুণীর মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামনের বাতিস্তম্ভ থেকে কোনও বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল। তা থেকেই বিদ্যুৎস্পৃষ্টের 
 ঘটনা ঘটে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালিপাঁচঘরা থানা।  

বর্ষার বৃষ্টির দাপট শুরু হতে না হতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা শুরু। গত বছরও একাধিক মৃত্যু হয়েছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। গত বছর পুজোর আগে, ২৪ সেপ্টেম্ব, বিদ্যুৎ দফতরের কর্মীরা বাড়িতে গিয়ে লাইন মেরামত করে দেওয়ার পরও জলপাইগুড়িতে বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল মৃত্যু মা ও ছেলের। গত বছর ১৪ মে ইকবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটে। সেই সময়েই  বীরভূমের সদাইপুরে বিদ্যুৎস্পৃষ্ট 
হয়ে উত্তরপ্রদেশের ২ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে বিদ্য়ুতের তার বিপজ্জনক ভাবে ঝুলছিল। ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে আসতেই মৃত্যু হয় দুজনের। এভাবে প্রতি বছরই বর্ষা পড়তেই আতঙ্কের কারণ হয়ে ওঠে বিদ্যুতের খোলা তার। 

অন্যদিকে বৃহস্পতিবারই, শীতলকুচিতে অল্পক্ষণের ঝড়ে গাছের ডাল পড়ে প্রাণ গিয়েছে এক মহিলার।  ছোট শালবারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট শালবাড়ি চর এলাকায় এদিন দুপুর নাগাদ হালকা বৃষ্টি এবং ঝড় শুরু হয়। সেই সময় মাঠে বাঁধা গরু আনতে গিয়েছিলেন কুঠিবালা হালদার নামে বছর পঞ্চাশের এক মহিলা। গরু নিয়ে বাড়িতে ফেরার সময় ঘটে অঘটন । গাছের ডাল ভেঙে পড়ে তাঁর উপর। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা।              

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget