এক্সপ্লোর

আগামী বছরের গোড়ায় একাধিক করোনা ভ্যাকসিন, ভরসা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, 'যব তক দাওয়াই নেহি, তব তক ঢিলেমি নেহি', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। শুধু ভ্যাকসিন আসাই নয়, কীভাবে তা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, বিশেষজ্ঞ কমিটি তার রূপরেখাও তৈরি করছে বলেও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই আসছে একাধিক ভ্যাকসিন। আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের। ভারতে এখনও ভয়ঙ্কর করোনা! একই পরিস্থিতি রাজ্যেও। বাড়ছে সংক্রমণ, হচ্ছে মৃত্যু। এমনকী শীতে সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে নীতি আয়োগ। এই অবস্থায় সামনেই দুর্গাপুজো। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, দুর্গাপুজোর পর আরও ভয়াবহ হয়ে উঠতে পারে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কবে আসবে ভ্যাকসিন? মুখে মুখে ঘুরছে এই একটাই প্রশ্ন। সেই জল্পনার অবসান হওয়ার ইঙ্গিত মিলল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কথায়। তিনি আশার কথা শুনিয়ে জানিয়েছেন, নতুন বছরের শুরুতেই করোনা ভাইরাসের একাধিক ভ্যাকসিন আসবে। করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। শুধু ভ্যাকসিন আসাই নয়, কীভাবে তা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, বিশেষজ্ঞ কমিটি তার রূপরেখাও তৈরি করছে বলেও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আশা করছি, সামনের বছরের গোড়ায় দেশে ভ্যাকসিন এসে যাওয়া উচিত। হতে পারে, একাধিক উত্স থেকে আসবে। কিন্তু হর্ষবর্ধন ভরসার কথা শোনালেও অশনিসংকেত দিয়েছে নীতি আয়োগ। সামনেই শীত। সেসময় সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য ভিকে পল বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করার ক্ষেত্রে আমাদের আরও সতর্ক থাকতে হবে। কেননা এটি শ্বাসজনিত ভাইরাস এবং বেশিরভাগ শ্বাসজনিত ভাইরাসই শীতের সময় মাথাচাড়া দেয়। সুতরাং আমাদের ব্যবহার, আচরণে বদল আনা জরুরি, মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। সামনেই উৎসবের মরসুম। ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনা নিয়ে কোনও ঢিলেমি দেখানো চলবে না বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, যব তক দাওয়াই নেহি, তব তক ঢিলেমি নেহি। এরই মধ্যে এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় করোনা প্রতিষেধকের ট্রায়াল বন্ধ করে দিল মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা জনসন অ্যান্ড জনসন। দু’ সপ্তাহ আগেই ৬০ হাজার মানুষের উপর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে সংস্থা। এরই মধ্যে ট্রায়াল স্থগিত করল তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget