এক্সপ্লোর

Mother's Day 2023: আমেরিকার মাটি থেকে ছড়িয়ে পড়ল সারা বিশ্বে! কীভাবে? মাতৃদিবসের গোড়ার কথা

Mother's Day Facts:এই বছর ১৪ মে, রবিবার পালিত হচ্ছে মাতৃদিবস।


কলকাতা: যাঁর স্নেহচ্ছায়ায় ছোট থেকে বড় হয়ে ওঠা আজ তাঁরই দিন। বড় হওয়ার পরেও আজীবন যাঁর কাছে নির্দ্বিধায় সব আবদার করা যায়, যাঁর উপর সব রাগ দেখানো যায়। আজ তাঁরই দিন। আজ মাতৃদিবস। 

যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই দেনা পাওনা বা কোনও না কোনও চাহিদা লুকিয়ে থাকে। কিন্তু মা ও সন্তানের সম্পর্ক সবকিছুর ঊর্ধ্বে। এই সম্পর্কের উদযাপন হয়তো প্রতিদিনই হয়। তবুও বছরের একটা দিন রাখা হয়েছে বিশ্বের সব মায়েদের প্রতি সম্মান জানিয়ে। সন্তানের বেড়ে ওঠায়, সমাজ তৈরিতে মায়েদের অবদানকে আরও একবার স্মরণ করার জন্য়ই পালিত মাতৃ দিবস। এই বছর ১৪ মে, রবিবার পালিত হচ্ছে মাতৃদিবস।

কবে মাতৃদিবস:
বিশ্বে ৫০টিরও বেশি দেশে মাতৃদিবস পালন করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে একটি বিশেষ বিষয় উল্লেখ করতে হবে। সব দেশে কিন্তু একই দিনে মাতৃদিবস পালন করা হয় না। ভারত ও আমেরিকায় প্রতি বছর মে মাসের দ্বিতীয় দিনে পালিত হয় মাতৃদিবস। এই বছর সেই দিনটি পড়েছে ১৪ মে। ইংলন্ডে মার্চ মাসের একটি দিন পালিত হয় মাতৃদিবস হিসেবে।

কবে থেকে শুরু:
প্রাণসৃষ্টির সময় থেকে মা ও সন্তানের সম্পর্কের শুরু। কিন্তু আলাদা করে মাতৃদিবসের সূচনা কিন্তু খুব বেশিদিনের পুরনো নয়। ১৯০০ শতকের একেবারে প্রথম দিকে এই দিনটি পালনের খোঁজ পাওয়া যায়। সেই সময় আমেরিকায় মায়েদের ভূমিকার কথা ভেবে আলাদা একটি দিন পালন শুরু হয়েছে সবে। আনা জারভিস নামে এক মার্কিন মহিলা তাঁর প্রয়াত মাকে শ্রদ্ধা জানাতে এমন একটি দিনের কথা ভাবেন। তিনিই সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বের সব মায়েদের কথা ভেবেই ওই দিনটি আলাদা করে স্মরণ করা হবে। তারপরে ১৯০৮ সালে মে মাসের এই দিনটিতে মাদার্স ডে হিসেবে পালন করা হয় ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটনে। সেটাও প্রথম। এরপরে আনা ও তাঁর বন্ধুরা আমেরিকার একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আবেদন জানান এই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার জন্য। পাশাপাশি চলতে থাকে প্রচার। কয়েক বছরের মধ্যেই আমেরিকার বিভিন্ন রাজ্যে পালন করা শুরু হয় মাতৃদিবস। এরপর ১৯১৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন (Woodrow Wilson) মে মাসের দ্বিতীয় রবিবার মাদার্স ডে হিসেবে পালন করার কথা ঘোষণা করেন। তারপর থেকেই ধীরে ধীরে অন্য দেশেও ছড়িয়ে যায় এই দিন পালনের বিষয়টি।

আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা বা অন্য কোনও বিষয়- কোনও অবস্থার উপরেই নির্ভর করে না সন্তানের প্রতি মায়ের স্নেহবর্ষণে বিষয়টি। সারাজীবন নিরাপত্তা আর স্নেহের চাদরে যিনি মুড়ে রাখেন। তাঁর জন্য এই একটি দিনও হয়তো কম।

আরও পড়ুন:  খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget