এক্সপ্লোর

মধ্যপ্রদেশে  উপনির্বাচনের  প্রাক্কালে কমলনাথের ‘তারকা প্রচারকারী’ তকমা প্রত্যাহার কমিশনের, ‘অসাংবিধানিক’, সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস

শুক্রবার জারি করা আদেশে কমিশন বলেছে, বারবার মডেল আচরণবিধি লঙ্ঘন ও তাঁকে পাঠানো অ্যাডভাইসরি বা উপদেশের প্রতি বিন্দুমাত্র কর্ণপাত না করায় কমিশন রাজ্যের বিধানসভা উপনির্বাচনের জন্য মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের রাজনৈতিক দলনেতার (তারকা প্রচারকারী) মর্যাদা অবিলম্বে প্রত্যাহার করছে। তারকা প্রচারকারী বলে কমলনাথকে কোনও অনুমতি দেবে না কর্তৃপক্ষ।

নয়াদিল্লি: কমলনাথের ‘তারকা প্রচারকারী’ মর্যাদা বাতিল। রাজ্যে ২৮টি বিধানসভা কেন্দ্রের ভোটপ্রচারে বেরিয়ে ‘বারবার মডেল আচরণবিধি ভাঙা’য় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মধ্যপ্রদেশে বিধানসভা উপনির্বাচনের  প্রাক্কালে কংগ্রেস বড় ধাক্কা খেল এর ফলে। কংগ্রেস সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিয়ে বলেছে, কমিশনের সিদ্ধান্ত অসাংবিধানিক।  তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে এর বিরুদ্ধে। শুক্রবার জারি করা আদেশে কমিশন বলেছে, বারবার মডেল আচরণবিধি লঙ্ঘন ও তাঁকে পাঠানো অ্যাডভাইসরি বা উপদেশের প্রতি বিন্দুমাত্র কর্ণপাত না করায় কমিশন রাজ্যের বিধানসভা উপনির্বাচনের জন্য মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের রাজনৈতিক দলনেতার (তারকা প্রচারকারী) মর্যাদা অবিলম্বে প্রত্যাহার করছে। তারকা প্রচারকারী বলে কমলনাথকে কোনও অনুমতি দেবে না কর্তৃপক্ষ। তবে যদিও এখন থেকে কমলনাথ কোনও প্রচার করেনও বা, তবে তাঁর যাতায়াত, থাকা, ঘোরাফেরা সংক্রান্ত যাবতীয় খরচ বহন করতে হবে যে প্রার্থীর কেন্দ্রে তিনি প্রচারে যাবেন, সেখানকার দলীয় প্রার্থীকে। সম্প্রতি কমিশন কমলনাথের তীব্র নিন্দা করে এক মহিলা প্রার্থীকে ‘আইটেম’ বলে কটাক্ষ করায়। কমিশন জানায়, একজন মহিলা সম্পর্কে  এ ধরনের শব্দ প্রয়োগে তাদের জারি করা অ্যাডভাইসরি লঙ্ঘিত হয়েছে। কমিশন এরপরও অসন্তোষ প্রকাশ করে জানায়, একটি রাজনৈতিক দলের নেতা হিসাবে কমলনাথ বারবার মডেল আচরণবিধির ধারা  অগ্রাহ্য করে  অনৈতিক, অসম্মানজনক আচরণ করছেন।  মডেল আচরণবিধি বহাল থাকার মধ্য়ে উপনির্বাচনের প্রচারে একজন মহিলা সম্পর্কে ‘আইটেম’ জাতীয় শব্দ ব্য়বহার করতে বারণ  করে কমিশন তাঁকে তিরস্কারও করে। ৩ নভেম্বরের উপনির্বাচনের প্রচারে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের দাবরা টাউনের এক জনসভায় বিজেপি প্রার্থী ইমারতী দেবীকে কটাক্ষ করে কমলনাথ বলেন, কংগ্রেস প্রার্থী সুরেশ রাজে একজন সামান্য, সহজ  মানুষ, তাঁর প্রতিদ্বন্দ্বীর মতো নন, যিনি  একটা ‘আইটেম’। কমলনাথের বক্তব্যের তীব্র নিন্দা করে বিজেপি। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান সম্পর্কে কমলাথের ‘মাফিয়া’, ‘মিলাবটকর’ মন্তব্যও কমিশন সুনজরে দেখেনি। বলেছে, তাদের রিপোর্টে নিশ্চিত, মডেল আচরণবিধি ভাঙা হয়েছে। কমিশনের আদেশে আরও বলা হয়েছে যে, ভোটপ্রচারে যাতে প্রার্থীরা পরস্পরের প্রতি নীতিনিষ্ঠ, সম্মানজনক আচরণ করেন, ভারসাম্য বজায় থাকে, সেজন্য  রাজনৈতিক দলগুলির ঐকমত্যের ভিত্তিতেই বহু দশক ধরে ধীরে ধীরে মডেল আচরণবিধি তৈরি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget