এক্সপ্লোর

Narendra Modi: মোদির বিমানে জঙ্গি হামলা? হুমকি ফোন এল মুম্বই পুলিশের কাছে

Modi's Aircraft Threat Call:প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন। তাই গোটা ঘটনায় উদ্বেগ বাড়ছে। 

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে সন্ত্রাসী হামলার হুমকি। হুমকি ফোন এল মুম্বই পুলিশের কাছে। আমেরিকা সফরের আগে মোদির বিমানে হামলা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। মুম্বই. পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোনটি এসেছিল। প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন। তাই গোটা ঘটনায় উদ্বেগ বাড়ছে। এই ঘটায় গ্রেফতার করা হয়েছে একজনকে। (Narendra Modi)

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, হুমকি ফোনটি আসামাত্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবর যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় নিরাপত্তা সংস্থাগুলিকেও। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করা হয় মুম্বই পুলিশের তরফেও। তদন্তে নেমে এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ। (Modi's Aircraft Threat Call)

গতকাল মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে মোদিকে নিয়ে হুমকি ফোন এসেছিল বলে জানা গিয়েছে। পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়, '১১ ফেব্রুয়ারি একটি ফোন আসে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে। বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা। প্রধানমন্ত্রী বিদেশ সফরে বেরোচ্ছিলেন। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝেই তদন্ত শুরু হয়'।

এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন মোদি। মোট চারদিনের ফ্রান্স এবং আমেরিকা সফরে রয়েছেন তিনি। বুধবার আমেরিকায় অবতরণ করবেন তিনি। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। ফ্রান্সেও প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরেঁর সঙ্গে বৈঠক ছিল মোদির। সেখানে Global AI Summit-এও অংশ নেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে যন্ত্রমেধার দুনিয়ায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি, প্রযুক্তিগত ভাবে সচেতনতা বাড়ানোর পক্ষেও সওয়াল করেন।

প্যারিসে Google-এর সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদি।  ভারতে যন্ত্রমেধার প্রভূত সম্ভাবনা নিয়ে আলোচনা হয় সেখানে। ভারতের ডিজিটাল বিবর্তনে যন্ত্রমেধাকে কী ভাবে কাজে লাগানো যায়, একজোট হয়ে কী ভাবে কাজ করতে পারে ভারত সরকার এবং Google, সেই নিয়েও আলোচনা হয়। আর সেই আবহেই হুমকি ফোন এল। 

তবে এই প্রথম বার নয়। এর আগেও মোদিকে নিয়ে হুমকি ফোন এসেছিল। গত বছর ডিসেম্বর মাসে হোয়াটসঅ্যাপ মারফত হুমকি আসে মুম্বই পুলিশের কাছে।  ট্রাফিক পুলিশের হেল্পলাইনে হুমকি দেওয়া হয়। বলা হয়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর দুই এজেন্ট মোদিকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা কষছে। সাম্প্রতিক কালে একাধিক হুমকি ফোন পেয়েছে মুম্বই পুলিশ। বলিউড তারকা সলমন খান, শাহরুখ খানদের নিয়েও হুমকি ফোন এসেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Petrol Diesel Price : সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget