এক্সপ্লোর

Mumbai Doctor Covid Positive: দু'টো ভ্যাকসিন নেওয়ার পরও দু'বার ! মুম্বইয়ে ডাক্তারের ১৩ মাসে তিনবার করোনা

কোভিডের দু'টি ভ্যাকসিন নেওয়ার পরও দু'বার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মুম্বইয়ের ২৬ বছরের চিকিৎসক শ্রুস্তি হালারির শারীরিক অবস্থা চিন্তা বাড়াচ্ছে গবেষকদের।

মুম্বই : ১৩ মাসে তিন বার করোনার সংক্রমণ বাসা বেঁধেছে দেহে। কোভিডের দু'টি ভ্যাকসিন নেওয়ার পরও দু'বার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মুম্বইয়ের ২৬ বছরের চিকিৎসক শ্রুস্তি হালারির শারীরিক অবস্থা চিন্তা বাড়াচ্ছে গবেষকদের। পাশাপাশি ভ্যাকসিনের কার্যক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন।

ভ্যাকসিনের ২টো ডোজ নেওয়ার পরও স্বস্তি মিলছে না। অনেক ক্ষেত্রেই পুরো ডোজ নিয়েও জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে সংক্রমিতদের। সম্প্রতি সেই আশঙ্কা উস্কে দিলেন মুম্বইয়ের বীর সাভারকর হাসপাতালের চিকিৎসক শ্রুস্তি। তবে শুধু শ্রুস্তি নন, সংক্রমণের শিকার হয়েছে তাঁর পরিবারও। বাবা, মা ছাড়াও কোভিডে আক্রান্ত হয়েছেন তাঁর ভাই। চলতি মাসে প্রথমবার ভাইরাসে সংক্রমিত হয়েছেন তাঁরা। কোভিড ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার পরও পজিটিভ রিপোর্ট এসেছে তাঁদের।

ইতিমধ্যেই শ্রুস্তির পরিবারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাই ও দিদি থেকে করোনার নমুনা সংগ্রহ করছেন চিকিৎসকরা। দু'জনের দেহে কোভিডের কোন ভ্যারিয়েন্ট থাবা বাসিয়েছে তা বুঝতে চাইছেন তাঁরা। গত বছর জুনের ১৭ তারিখ প্রথম করোনার রিপোর্ট পজিটিভ আসে শ্রুস্তির। সেই সময় মুম্বইয়ের মুলন্দ এলাকার সাভারকর হাসপাতালে কোভিড ডিউটি করছিলেন তিনি। তখন অবশ্য করোনার সংক্রমণ এত মারাত্মক ছিল না তাঁর।

চলতি বছরে প্রথম কোভিশিল্ড নেয় শ্রুস্তির পরিবার। গত ৮ মার্চ এই ভ্যাকসিন নেন তাঁরা। পরবর্তীকাল ২৯ এপ্রিল তাঁদের সেকেন্ড ডোজ দেওয়া হয়। কিন্তু দেখা যায়, এক মাস পরই ২৯ মে ফের শ্রুস্তির কোভিডের রিপোর্ট পজিটিভ আসে। দ্বিতীয়বার তাঁর শরীরে করোনার সামান্য লক্ষণ দেখা দিয়েছিল। বাড়িতে থেকেই সুস্থ হয়ে ওঠেন তিনি।

যদিও বেশিদিন সুস্থ থাকতে পারেননি শ্রুস্তি। জুলাইয়ের ১১ তারিখ ফের কোভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এবার শ্রুস্তির সঙ্গে সংক্রমণের শিকার হয় গোটা পরিবার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, সবাইকে সুস্থ করতে রেমডেসিভির ইঞ্জেকশন দিতে হয়। শ্রুস্তি বলেন, ''এবার করোনা আমার জন্য বেশি সমস্যা তৈরি করেছে। আমার মা ও ভাইয়ের ডায়াবেটিস রয়েছে। বাবা হাইপারটেনশন ও কোলেস্টরলের রোগী। করোনার ফলে আমার ভাইয়ের শ্বাসকষ্ট শুরু হয়েছিল। তাই ভাইকে দু'দিন অক্সিজেনের সাপোর্টে রাখা হয়।''

বিশেষজ্ঞরা বলছেন, কোভিডের ক্ষেত্রে ভ্যাকসিন কখনও রক্ষাকবচ হতে পারে না। ভ্যাকসিনের দু'টো ডোজ নেওয়ার পরও কেউ ভাইরাসে সংক্রমিত হতে পারেন। এ প্রসঙ্গে মুম্বইয়ের ওখার্ড হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের প্রধান বেহরাম পর্দিওয়ালা বলেন, ''আমি এমন অনেক রোগী দেখেছি, যারা দুটো টিকা নেওয়ার পরও কোভিডে আক্রাক্ত হয়েছেন। সব বয়সের রোগীরই এই সংক্রমণ হতে পারে। ভ্যাকসিন রোগীর ওপর ভাইরাসের তীব্রতা কম করে ও তাকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে।''  

সেরা শিরোনাম

Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Success Story: গ্রামের স্কুল থেকে IAS Singham! ২৫ বার বদলি, তবু দমেননি এই অফিসার, মুম্বইয়ে ফেললেন শোরগোল
গ্রামের স্কুল থেকে IAS Singham! ২৫ বার বদলি, তবু দমেননি এই অফিসার, মুম্বইয়ে ফেললেন শোরগোল

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget