এক্সপ্লোর

Bhiwandi House Collapse : বিকট শব্দ ! হুড়মুড় করে ভাঙল চারতলা বাড়ি, বেঘোরে শেষ একের পর এক মানুষ

 সূত্রের দাবি,  ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে।

মুম্বই : মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে একটি চারতলা বসত বাড়ি  হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে চারিপাশ। আতঙ্ক ছড়ায়। মারাত্মক ক্ষতি হতে পারে, আশঙ্কা করেছিলেন স্থানীয়রা। অনেকটাই সত্যি হল।  দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বিরাট এই বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে আরও কেউ আটকে আছেন কিনা, আরও কোনও দেহ রয়ে গিয়েছে কি না, দেখছে প্রশাসন।  সূত্রের দাবি,  ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভেঙে পড়া বাড়িটিতে মোট ৪৮টি ঘর ছিল। প্রতিটি তলায় ছিল ১২টি করে কক্ষ। রাত প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ আচমকাই বাড়ির একটি অংশ ধসে পড়ে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগেই ওই ভবনটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দুর্ঘটনার সময় সেখানে মেরামতির কাজ চলছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ তাঁরা ভবনের ভিতর থেকে বিকট শব্দ শুনতে পান।  স্থানীয়রা দ্রুত প্রশাসনকে খবর দেন এবং বেশ কয়েকটি পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে কিছু মানুষ তখনও বাড়ির ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়ই ভবনের ‘বি উইং’ আচমকা ভেঙে পড়ে।

দমকল আধিকারিকদের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৬টি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের অধিকাংশই ভবনের মেরামতির কাজে যুক্ত শ্রমিক বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।  উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। এছাড়া ধ্বংসস্তূপ থেকে এক আহত কিশোরকে বের করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আরও কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাস্থলে সবরকম আধুনিক যন্ত্রপাতি নিয়ে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স (TDRF), দমকল বাহিনী এবং পুলিশ যৌথভাবে কাজ করছে। উদ্ধার অভিযানে ডগ স্কোয়াড, চারটি দমকলের গাড়ি, দুটি অ্যাম্বুল্যান্স এবং ভারী ধ্বংসাবশেষ সরানোর যন্ত্র মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া মানুষদের উদ্ধারে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ভবন ধসের প্রকৃত কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।            

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
Advertisement

ভিডিও

Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget