এক্সপ্লোর

Anant-Radhika Wedding: আম্বানি-পুত্রের বিয়ের জন্য যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ঢোকা নিষিদ্ধ, ক্ষুব্ধ মুম্বইবাসী

Mumbai Traffic Restrictions: মুম্বইয়ের বান্দ্রায় জিও ওয়র্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত এবং রাধিকার বিয়ের আসর বসছে।

মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের জন্য মায়ানগরীতে যান চলাচলে নিয়ন্ত্রণ। ১২ তারিখ বিয়ের অনুষ্ঠান এবং ১৩, ১৪, ১৫ জুলাই বিবাহ পরবর্তী আচার-অনুষ্ঠানের জন্য মুম্বইয়ের একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়ে মুম্বই পুলিশ। শিল্পপতি মুকেশ আম্বানির ছেলের বিয়েকে সামাজিক অনুষ্ঠান বলে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। (Anant-Radhika Wedding)

মুম্বইয়ের বান্দ্রায় জিও ওয়র্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত এবং রাধিকার বিয়ের আসর বসছে। দেশ-বিদেশের তাবড় ব্যক্তিত্ব ওই অনুষ্ঠানে হাজির থাকবেন। সেই নিয়ে মুম্বই পুলিশের তরফে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, জিও কনভেনশন সেন্টারে একটি সামাজিক অনুষ্ঠানের জন্য ১২ থেকে ১৫ জুলাই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। (Mumbai Traffic Restrictions)

মুম্বই পুলিশ জানিয়েছে, ওই অনুষ্ঠানে VIP, VVIP অতিথিরা অংশ নেবেন। কোথাও কোনও সমস্যা যাতে তৈরি না হয়, তার জন্য জিও ওয়র্ল্ড কনভেনশন সেন্টার অভিমুখী রাস্তার পরিবর্তে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে সমস্ত গাড়িকে।  অনন্ত এবং রাধিকার সঙ্গীতানুষ্ঠানের জন্য ৫ জুলাইও  যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় মুম্বইয়ের বেশ কিছু রাস্তায়। 

আরও পড়ুন: CMIE Unemployment Data: দেশে বেকারত্বের হার বাড়ল আবারও, পুরুষদের তুলনায় চাকরিতে পিছিয়ে মেয়েরা

মুম্বই পুলিশ জানিয়েছে, ১২ থেকে ১৫ জুলাই জিও ওয়র্ল্ড কনভেনশন সেন্টার মুখী রাস্তাগুলিতে দুপুর ১টা থেকে মধ্যরাত পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কুরলা এবং MTNL জংশন থেকে আগত কোনও গাড়ি ধীরুভাই আম্বানি স্কোয়্যারে ঢুকতে পারবে না। আম্বানি স্কোয়্যার থেকে লক্ষ্মী টাওয়ার জংশন যাওয়ার পথে লতিকা রোডের একটি অংশই খোলা থাকবে। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে সকলে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র অতিথিরা প্রবেশাধিকার পাবেন। ওই পথের পরিবর্তে অন্য রাস্তা বেছে নিতে বলা হয়েছে নাগরিকদের।

পুলিশের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়ে। বলিউডেরও কেউ কেউ সরব হয়েছেন এ নিয়ে। 'All India Rank' ছবির পরিচালক বরুণ গ্রোভার সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'রাজতন্ত্র দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে'। সাধারণ নাগরিকদের অনেকেও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। আম্বানিদের ব্যক্তিগত অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান হল কোন উপায়ে, প্রশ্ন তুলেছেন তাঁরা। সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে অনুষ্ঠান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল বলে মত তাঁদের। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget