এক্সপ্লোর

Murshidabad News: মুর্শিদাবাদে গেরুয়া শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা

পুরভোট জল্পনার মধ্যেই মুর্শিদাবাদ জেলা বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তপন চন্দ্র।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: পুরভোট (Municipality Vote) জল্পনার আবহে মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি (BJP) শিবিরে ফের ভাঙন। তৃণমূলে (TMC) যোগ দিলেন মুর্শিদাবাদ (Murshidabad) দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির (BJP) সাধারণ সম্পাদক। পদ্ম ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন ডোমকলের টাউন বিজেপি সভাপতিও। আর এই দলবদল নিয়ে তরজায় জড়িয়েছে দুই শিবির। 

পুরভোট জল্পনার মধ্যেই মুর্শিদাবাদ জেলা বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তপন চন্দ্র। পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিয়েছেন ডোমকলের টাউন বিজেপি সভাপতি অভীক দাসও।

সোমবার বহরমপুরে (Baharampur) তৃণমূলের জেলা সদর কার্যালয়ে জোড়া ফুলের পতাকা হাতে তুলে নেন দুই বিজেপি নেতা। যোগদানপর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায়। 

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী নেতা তপন চন্দ্রর কথায়, যোগ্যতার সঙ্গে কাজ করেও দীর্ঘদিন ধরে লোকসভা ভোট ও বিধানসভা ভোটে বঞ্চিত হয়েছি। সাংগঠনিক দায়িত্ব নিয়েও ক্ষোভ। রাজ্য নেতৃত্বের ওপর ক্ষোভ রয়েছে। তাই দল ছাড়লাম। তৃণমূল আমাকে যোগ্য মর্যাদা দিয়ে জয়েন করাল।

মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনি সিংহ রায়ের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই এই যোগদান। দলে তাঁদের যথাযোগ্য মর্যাদা দেব। জেলা সাধারণ সম্পাদকের দলবদলকে অবশ্য আমল দিতে নারাজ গেরুয়া শিবির। 

মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি  সভাপতি শাখারব সরকার জানিয়েছেন, আগে সিপিএম করত। তারপর আপ। তারপরে বিজেপিতে এসেছিলেন। এখন তৃণমূলে। উনার কোনও বিশ্বাসযোগ্যতা নেই। এলেই বা কী, গেলেই বা কী।

২৭ ফেব্রুয়ারি শতাধিক পুরসভায় বকেয়া ভোট করাতে চায় রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে জানিয়ে রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। এবার বিধানসভা ভোটে মুর্শিদাবাদে নজরকাড়া ফল করেছে তৃণমূল। 
বিজেপি যে দুটি আসন পেয়েছে, তার একটি হল বহরমপুর। 

মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার আওতাভুক্ত বহরমপুর পুরসভা। এবারের বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফল অনুযায়ী ২৮ ওয়ার্ডের বহরমপুরসভায় মাত্র একটি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। সিংহভাগ আসনেই এগিয়ে বিজেপি। সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের দলবদলে পুরনির্বাচনে গেরুয়া শিবিরে কোনও প্রভাব পড়ে কিনা সেটাই দেখার। 
বিজেপি ছেড়ে তৃণমূলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Amit Shah: অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?
অমিত শাহের ৩ দিনের রাজ্য সফরের আজ শেষ দিন, রবির সকালে কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina Vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Embed widget