এক্সপ্লোর

Narendra Modi 3.0 : আমন্ত্রণ তালিকায় চমক ! মোদির শপথগ্রহণে নেমন্তন্ন পেয়েছেন বহু সাফাইকর্মী থেকে নির্মাণকর্মী

Modi Oath Ceremony In Delhi: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চললেও, নরেন্দ্র মোদিকে নির্ভর করতে হচ্ছে NDA-র দুই বড় শরিক TDP ও JDU-র ওপর।

নয়াদিল্লি: রবিবার সন্ধেয় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী ( PM Modi ) পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি।  শুক্রবার বিকেল ৫টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানাবে NDA শিবির। সেখানে বিজেপি-সহ NDA-র ২৯৩ জন সাংসদের সই সম্বলিত সমর্থনপত্র পেশ করবেন নরেন্দ্র মোদি। সবকিছু এভাবে চললে, রবিবসরীয় সন্ধেয় শপথ নেবে মোদি ৩.০ । আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্য়া বিস্তর। 

সপ্তাহান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন বহু শ্রমিক মানুষরা। থাকছেন বহু সাফাই কর্মী, রূপান্তরকামী এবং অন্যান্য সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ করা শ্রমিকরা। সূত্রের খবর বন্দে ভারত এবং মেট্রো রেলে কর্মরত কর্মীরা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরাও আমন্ত্রিতের তালিকায় থাকবেন এবার। রবিবার সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে  প্রধানমন্ত্রী মোদির তৃতীয়বারের জন্য শপথ নিতে পারেন। আর তাতেই হাজির থাকার কথা বিকশিত ভারত গড়ে তোলার কারিগররা। সবমিলিয়ে রাষ্ট্রপতি ভবনে ৮ হাজারেরও  বেশি অতিথি থাকবেন। 

 প্রধানমন্ত্রী মোদির শপথ অনুষ্ঠান
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল বেরলে দেখা যায়, বিজেপি তার লক্ষ্যমাত্রার অনেক দূরেই থেমে গিয়েছে। একক ভাবে ম্যাজিক ফিগারও ছুঁতে পারেনি বিজেপি। তাই এবার সরকার গড়র জন্য মোদিকে নির্ভর করতে হবে শরিকদের উপরই।  শুক্রবার বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠন করতে  বৈঠকে বসছে NDA-র সংসদীয় দল। বৈঠকে থাকছেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত এই বৈঠকেই সর্ব সম্মতিতে NDA-র সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে নরেন্দ্র মোদিকে। 

অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ইতিমধ্যেই আসছেন বলে জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী , ভুটানের প্রধানমন্ত্রী এবং মরিশাসের প্রধানমন্ত্রীকেও  আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

২০১৪ সালে, সার্কের অন্তর্ভূক্ত (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) দেশনেতারা প্রধানমন্ত্রী মোদির প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । এরপর ২০১৯ সালে, বিমস্টেক  BIMSTEC  - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) দেশগুলির নেতারা।  দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর প্রধানমন্ত্রী মোদি দ্বিতীয় ভারতীয় যিনি টানা তৃতীয়বার ক্ষমতায় এসেছেন। 

শরিক নির্ভর তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই চলছে মন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চললেও, নরেন্দ্র মোদিকে নির্ভর করতে হচ্ছে NDA-র দুই বড় শরিক TDP ও JDU-র ওপর। সুবর্ণ সুযোগ বুঝে দর বাড়াচ্ছেন চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমারও।  

আরও পড়ুন : 

মালদায় ২ আসনে ফুটল না ঘাসফুল, প্রার্থী নির্বাচন নিয়ে চটেছেন মৌসম ?

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget