এক্সপ্লোর

Narendra Modi: ‘মোদি-আদানি ভাই ভাই’, রাজ্যসভায় ধ্বনী বিরোধীদের, আদানি-প্রশ্ন ছুঁয়েও দেখলেন না প্রধানমন্ত্রী

Rajya Sabha: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের পর বুধবার প্রথমে লোকসভায় ধন্যবাদ ভাষণ ছিল মোদির। বৃহস্পতিবার রাজ্যসভায় ভাষণ ছিল।

নয়াদিল্লি: ভূরি ভূরি অভিযোগ থাকলেও, সংসদে লাগাতার হল্লা হলেও, আদানি-প্রশ্ন পাশ কাটিয়েই চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার লোকসভায় সেই আদানি প্রসঙ্গের (Adani Group) ধারও মাড়াননি তিনি। বৃহস্পতিবার রাজ্যসভাতেও (Rajya Ssabha) সেই অবস্থানই ধরে রাখলেন। তাঁর ভাষণ চলাকালীন বিরোধীরা লাগাতার 'মোদি-আদানি ভাই ভাই' রব তুলে গেলেও, তাতে কর্ণপাত না করে নিজের সরকারের কৃতিত্ব গোনালেন মোদি (Narendra Modi)। একই সঙ্গে নিশানা করলেন কংগ্রেস এবং নেহরু-গান্ধী পরিবারকে।

বিরোধীরা লাগাতার 'মোদি-আদানি ভাই ভাই' রব তুলে গেলেও, কর্ণপাত করলেন না মোদি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের পর বুধবার প্রথমে লোকসভায় ধন্যবাদ ভাষণ ছিল মোদির। বৃহস্পতিবার রাজ্যসভায় ভাষণ ছিল। সেই মতো এ দিন দুপুরে ভাষণ শুরু করেন মোদি। কিন্তু আগাগোড়া আদানি-প্রশ্নে সরব ছিলেন বিরোধীরা। 'মোদি-আদানি ভাই ভাই', 'ঝুটা ভাষণ মত দো', 'ঝুটা ভাষণ নহি সুনেঙ্গে', 'কুছ তো বোলো' ধ্বনি তোলেন তাঁরা। কিন্তু মোদি জানান, বিরোধীরা যত কাটা ছিটনোর চেষ্টা করবেন, ততই বেশি প্রস্ফুটিত হবে পদ্ম, বিজেপি-র প্রতীকচিহ্ন।

কিন্তু সেই হই-হট্টগোলের মধ্যেও নিজের ভাষণ চালিয়ে যান মোদি। ২০১৪ থেকে তাঁর সরকার কী কী কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরেন। মোদি জানান, তাঁর সরকার স্থায়ী সমাধান বের করতে চেষ্টা করে। জন-ধন প্রকল্পের মাধ্যমে সরাসরি মানুষকে ব্য়াঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করেছে তাঁর সরকার। সরকারি টাকা সরাসরি মানুষের হাতে পৌঁছে যাচ্ছে। স্বাধীনতার সময় থেকে ২০১৪ পর্যন্ত দেশে ১৪ কোটি এলপিজি সংযোগ ছিল, তাঁর সরকার এসে ৩১ কোটি বাড়িতে সংযোগ পৌঁছে দিয়েছে বলেও দাবি করেন মোদি। 

আরও পড়ুন: Narendra Modi: আদানি প্রশ্নের পাল্টা গান্ধী পরিবারকে নিশানা, নেহরু পদবী ব্যবহারে লজ্জা কেন! বেনজির আক্রমণ মোদির

মোদি বলে গেলেও, বিরোধীদের ধ্বনি থামেনি। তাতে একসময় বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেন মোদি। বলেন, "আপনারা এখানে চেঁচামেচি করছেন, কিন্তু মানুষ আপনাদের কথা শুনছেন না। আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি। কংগ্রেসকে দেশের মানুষ বারবার প্রত্যাখ্যান করছেন। কংগ্রেস আর তার সহযোগীদের মানুষ দেখছেন, আর ফিরিয়ে দিচ্ছেন।"

মোদির ভাষণ চলাকালীন লাগাতার নিরপেক্ষ তদন্তের দাবি তুলতে থাকেন বিরোধীরা

মোদির ভাষণ চলাকালীন লাগাতার নিরপেক্ষ তদন্তের দাবি তুলতে থাকেন বিরোধীরা। সেই আবহে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে মোদি আরও বলেন, "কংগ্রেস দেশে পরিবারতন্ত্র চালু করতে চায়। এই দেশ কোনও পরিবারের জমিদারি নয়। জওহরলাল নেহরুকে আমরা অবহেলা করি বলে অভিযোগ তোলে কংগ্রেস। কিন্তু নেহরু-গান্ধী পরিবারের কেউ নেহরু পদবী ব্যবহার করেন না কেন? কিসের লজ্জা, কিসের ভয়? " সংসদের ভিতর রাজনীতির খেলা চলছে, গোটা দেশ তা দেখছে বলেও মন্তব্য় করেন মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget