এক্সপ্লোর

Narendra Modi on Truth Social: ট্রাম্পের Truth Social-এ অ্যাকাউন্ট খুললেন মোদি, ‘শুল্কযুদ্ধে’র মধ্যেই হাত বাড়িয়ে দিলেন বন্ধুত্বের

Donald Trump: ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে Truth Social-এর সূচনা করেন ট্রাম্প।

নয়াদিল্লি: বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েন চলছে দুই দেশের মধ্যে। সেই আবহেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। Truth Social-এ অ্যাকাউন্ট খুললেন মোদি। আর সেখানে প্রথমেই ট্রাম্পের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। পৃথিবীর হাতেগোনা কিছু রাষ্ট্রনেতারই অ্যাকাউন্ট রয়েছে Truth Social-এ। সেখানে অ্যাকাউন্ট খুলে মোদি আসলে ট্রাম্পকে বন্ধুত্বের বার্তা দিলেন বলে মনে করছে কূটনৈতিক মহল। (Narendra Modi on Truth Social)

সোমবার Truth Social-এ প্রথম পোস্টটি করেন মোদি। ২০১৯ সালে আমেরিকা সফরে গিয়ে টেক্সাসের হিউস্টনে ট্রাম্পের হয়ে গলা চড়াতে দেখা গিয়েছিল মোদিকে।কেউ কেই ওই সভাকে ট্রাম্পের প্রচারসভা বলেও উল্লেখ করেছিলেন। সেখানে ছবি তোলা ছবি পোস্ট করেছেন মোদি। Truth Social-এ পদার্পণ করে আনন্দিত বলেও জানিয়েছেন তিনি। তিনি লেখেন, 'Truth Social-এ যোগ দিয়ে আনন্দিত। অর্থপূর্ণ আলোচনার জন্য মুখিয়ে রয়েছি'। (Donald Trump)

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে Truth Social-এর সূচনা করেন ট্রাম্প। জো বাইডেনের কাছে নির্বাচনে হেরে ট্রাম্প ক্যাপিটল হিল হিংসায় উস্কানি জুগিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে মাইক্রোব্লগিং সাইট, তদানীন্তন Twitter (অধুনা X) ট্রাম্পকে নিষিদ্ধ করে। ফেসবুকও নিষিদ্ধ করে তাঁকে এর পরই নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সূচনা করেন ট্রাম্প। এই মুহূর্তে Twitter, X নামে বিরাজ করছে, যার মালিক ইলন মাস্ক।


Narendra Modi on Truth Social: ট্রাম্পের Truth Social-এ অ্যাকাউন্ট খুললেন মোদি, ‘শুল্কযুদ্ধে’র মধ্যেই হাত বাড়িয়ে দিলেন বন্ধুত্বের

ইলন Twitter-এর মালিকানা পেয়ে মাইক্রোব্লগিং সাইটের নাম যেমন পাল্টে দেন, তেমনই ট্রাম্পের অ্যাকাউন্টও ফিরিয়ে আনেন। এমনকি আমেরিকার মসনদে দ্বিতীয়বার ট্রাম্পের জিতে ফেরার নেপথ্যেও ছিলেন মাস্ক। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে X-এ এখন প্রায়শই পোস্ট করেন ট্রাম্প। কবে Truth Social-এ বেশি সক্রিয় তিনি। সেই প্ল্যাটফর্মেই এবার নাম লেখালেন মোদি। গোড়াতেই ২১ হাজারের বেশি অনুগামী পেয়ে যান তিনি। মোদি ফলো করছেন ট্রাম্প এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে।

বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েনকে সরিয়ে রেখে, সোমবার মোদির প্রশংসাও করেন ট্রাম্প। আমেরিকার পডকাস্টার লেক্স ফ্রিজম্যানের সঙ্গে মোদির যে কথোপকথন, তা Truth Social-এ সকলের সঙ্গে ভাগ করে নেন। সেই নিয়েও ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদি। লেখেন, 'ধন্যবাদ বন্ধু। নিজের জীবন, ভারতীয় সভ্যতা-সহ একাধিক বিষয়ে আলোচনা করেছি'। রবিবার ওই পডকাস্টেও ট্রাম্পের প্রশংসা করেন মোদি। জানান, বাইডেন মসনদে থাকাকালীনও ট্রাম্পের সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়ায় ভাঁটা পড়েনি। 

Truth Social-এর মালিকানা Trump Media & technology Group-এর হাতে রয়েছে। সংস্থায় ট্রাম্পের অংশীদারিত্ব ৫৭ শতাংশ। কুয়েতের ARC Global-এরও বিনিয়োগ রয়েছে সংস্থায়। সেখানে ট্রাম্পের অনুগামীর সংখ্যা ১০ লক্ষের কাছাকাছি। Bloomberg জানিয়েছে, ২০২৪ সালে সংস্থার ৪০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়। আয় হয় ৩.৬ মিলিয়ন ডলার। সবমিলিয়ে সংস্থার বাজারমূল্য ৪.৪৫ বিলিয়ন ডলার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget