এক্সপ্লোর

Narendra Modi Threat Letter : 'আত্মঘাতী হামলা হবে', মোদির কেরল সফরের আগে এল হুমকি চিঠি ! তোলপাড় রাজ্য

তোলপাড় দক্ষিণের রাজ্যে। সেই চিঠিতে নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কোচি: মোদির সফরকালে আত্মঘাতী হামলা হবে - সোমবার তাঁর কেরল (Kerala) সফরের আগেই শোরগোল ফেলে দিল এই হুমকি চিঠি।  আগামী সপ্তাহের শুরুতে কেরলে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর (Narendra Modi)। তার আগেই বিজেপির রাজ্য দফতরে এল একটি হুমকি চিঠি (Threat Letter) । তা নিয়ে রীতিমতো তোলপাড় দক্ষিণের রাজ্যে। সেই চিঠিতে নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই চিঠি পাওয়ার পর কেরলে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে ।                                                                             

হুমকি - চিঠিতে কী লেখা

চিঠিতে, প্রেরকের নাম এবং অন্যান্য তথ্যও দেওয়া ছিল বলে জানা গিয়েছে। ২৪ এপ্রিল মোদির কোচি সফরের সময় একটি আত্মঘাতী হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে ওই পত্রে। ইতিমধ্যেই পুলিশ ওই হুমকি - চিঠিতে দেওয়া নামের সূত্র ধরে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে।  জানা গিয়েছে, কেরলের এরনাকুলামের বাসিন্দা জোসেফের তরফে চিঠিটি পাঠানো হয় বলে উল্লেখ ছিল। তবে তিনি ওই চিঠি পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন। ওই ব্যক্তির দাবি, প্রতিপক্ষরা তাঁর নাম ব্যবহার করে তাঁকে মিথ্যা অভিযোগে জড়িয়েছে। তা সত্ত্বেও, এতটুকু ঢিলেঢালা দিচ্ছে না প্রশাসন। বরং জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এই বিষয়ে আরও তথ্য চেয়ে পাঠিয়েছে।                                 

কেরল পুলিশের এডিজি চিঠিটি সংবাদ মাধ্যমের সামনে এনেছেন। পুলিশের দাবি, এই চিঠির পিছনে নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (Popular Front of India) সহ আরও কয়েকটি সংগঠনের হাত থাকতে পারে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এম মুরলিধরন (M Muraleedharan, Minister of State for External Affairs from Kerala ) নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটিকে রাজ্য পুলিশের একটি উল্লেখযোগ্য ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।

কেরলের প্রথম বন্দে ভারত উদ্বোধন করতে মোদি ২৪ এপ্রিল কোচি যাবেন। এবং পরের দিন তিরুঅনন্তপুরমে যাবেন।প্রধানমন্ত্রী মোদির একটি রোড শো-ও করার কথা আছে।  

আরও পড়ুন :

জংলা পোশাকে জঙ্গলে মোদি, আখ খাওয়ালেন হাতিকে

 

সেরা শিরোনাম

Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
Operation Sindoor: ভারতের উত্থান রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
ভারতের উত্থান রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget