এক্সপ্লোর

আমি ঈর্ষা করতাম ইরফানকে, স্বীকারে লজ্জা নেই, বললেন নাসিরুদ্দিন শাহ

ক্যামেরার সামনে ওই অনায়াস স্বাচ্ছন্দ্য সহজে আসে না। শুধু বছরের পর বছরের চিন্তা ও অনুশীলন তার পিছনে ছিল না, ছিল পারফরম্যান্সের মাধ্যমে জনসংযোগের ব্যাপারে অস্বাভাবিক বোধগম্যতা, ঠিক কতটা, কীভাবে করতে হবে।

মুম্বই: ইরফান খানের মধ্যে নিজেকে নিয়ে কখনও কোনও সন্দেহ তৈরি হয়নি, না অভিনেতা হিসেবে, না ব্যক্তি হিসেবে। বললেন আর এক কালজয়ী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক সংবাদপত্রে ইরফানকে নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন নাসির, তাতে লিখেছেন, ইরফানের প্রতিটি কাজে বুদ্ধির দীপ্তি ঝলসে উঠত। বহু স্বল্প ক্ষমতাসম্পন্ন অভিনেতার ঈর্ষার কারণ ছিলেন তিনি। নাসিরুদ্দিন ও ইরফান এক সঙ্গে দুটি ছবি করেছেন, বিশাল ভরদ্বাজের মকবুল ও ৭ খুন মাফ। অভিজ্ঞতার ভিত্তিতে নাসির লিখেছেন, ইরফান মানুষকে বিশ্বাস করতেন, বুদ্ধির ঝলক ও ব্যক্তিত্বের চৌম্বকীয়তা তাঁর মধ্যে এক ধরনের নম্রতা এনেছিল। অদ্ভুত হেঁয়ালি ছিলেন ইরফান, বহু স্বল্প পরিশ্রমী অভিনেতার ঈর্ষার কারণ ছিলেন যাঁরা সাফল্যের জন্য ঈশ্বরের বদান্যতা, জন্মসূত্রে পাওয়া প্রতিভা বা স্রেফ কপালের ওপর নির্ভর করেন। ইরফান যা হয়ে উঠেছিলেন তার পিছনে এই একটি কারণও ছিল বলে তাঁর মনে হয় না। ক্যামেরার সামনে ওই অনায়াস স্বাচ্ছন্দ্য সহজে আসে না। শুধু বছরের পর বছরের চিন্তা ও অনুশীলন তার পিছনে ছিল না, ছিল পারফরম্যান্সের মাধ্যমে জনসংযোগের ব্যাপারে অস্বাভাবিক বোধগম্যতা, ঠিক কতটা, কীভাবে করতে হবে। নাসির বলেছেন, তাঁর স্বীকার করতে কোনও অস্বস্তি নেই, ইরফানের অভিনয় ক্ষমতা তাঁর নিজেরও ঈর্ষণীয় ছিল। যেভাবে ইরফান কাজ করতেন, দেখে বহুবার মনে হয়েছে, যদি ঘড়িটা পিছনে ফেরাতে পারতেন, পুরনো কিছু অভিনয় নতুন এই অভিজ্ঞতার মাধ্যমে আরও সমৃদ্ধ করে তুলতে পারতেন। তাঁর অভিনয়ের প্রতি নাসিরের অসামান্য মুগ্ধতা ছিল, এই বয়সেই অভিনয়ের সমস্ত খুঁটিনাটি তাঁর আয়ত্ত্বে, তারপরেও শেখার আগ্রহ একটুও কমেনি। অভিনয় কখনও অভিনয় হয়ে উঠতে দেননি ইরফান, তাই বোঝা অসম্ভব হয়ে যেত, ঠিক কীভাবে কী করলেন উনি। আমি ঈর্ষা করতাম ইরফানকে, স্বীকারে লজ্জা নেই, বললেন নাসিরুদ্দিন শাহ ইরফান বহুবার বলেছেন, আমেরিকান টিভি সিরিজ ইন ট্রিটমেন্ট-এ জীবনের অন্যতম কঠিন চরিত্রে অভিনয় করেন তিনি। এক বিপত্নীক ব্যক্তির চরিত্রে ছিলেন তিনি, যাঁকে স্ত্রীবিহীন জীবনের সঙ্গে মানিয়ে নিতে প্রতি মুহূর্তে হোঁচট খেতে হচ্ছে। শ্যুটিংয়ের আগের রাতে ইরফান নাসিরকে ফোন করেন, বলেন, ৪ পাতার ডায়ালগ আছে, কীভাবে মুখস্ত করব? আপনি কীভাবে করেন? নাসির বলেন, আপনার কাছে সময় কত আছে? ইরফান বলেন, এক রাত। জবাবে প্রবীণ অভিনেতা বলেছিলেন, তাহলে ঘুমের কথা ভুলে যান। গোটা রাত ধরে মুখস্ত করুন। যত বার সম্ভব পড়ে ফেলুন। আমার কাছে কোনও জাদু কাঠি তো নেই, আমি হাজার বার করে পড়ি, যাতে মনে থাকে। এই রাতটায় যতবার পারেন, পড়ে ফেলুন। তাই করেছিলেন ইরফান। পরদিন তাঁর অভিনয় সকলকে অবাক করে দিয়েছিল।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget