News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

গোরক্ষপুর থেকে বিধানসভা ভোটে দাঁড়াবেন যোগী আদিত্যনাথ

FOLLOW US: 
Share:
লখনউ: যে এলাকার মন্দিরে তিনি এতদিন মহন্ত ছিলেন, সেই গোরক্ষপুর থেকেই বিধানসভা ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে বিজেপির কয়েকজন নেতার দাবি, অযোধ্যা থেকে ভোটে দাঁড়ান তিনি। মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য সেপ্টেম্বর মাসের মধ্যে বিধানসভা ভোটে জিতে আসতে হবে যোগীকে। অযোধ্যা বিজেপির নিজস্ব ইস্যু, যোগীও বারবার রামমন্দিরের পক্ষে আওয়াজ তুলেছেন, তাই বিজেপির একটা অংশ চায়, অযোধ্যা থেকেই ভোটে দাঁড়ান তিনি, তাহলে ভোটদাতাদের কাছে সঠিক বার্তা যাবে। আরএসএস-ও তাই চায় বলে খবর। গত মাসেই আদিত্যনাথ অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করেন, সরযূ নদীতে আরতি করেন, অযোধ্যার জন্য ঘোষণা করেন ৩৫০ কোটি টাকার প্যাকেজ। ফলে জল্পনা শুরু হয়েছে, অযোধ্যা থেকেই ভোটে লড়বেন তিনি। অযোধ্যার বিজেপি বিধায়ক বেদ গুপ্ত তাঁর জন্য নিজের আসন ছাড়ার কথাও আগেভাগে ঘোষণা করে দিয়েছেন। কিন্তু ঘটনা হল, গোরক্ষপুর ও গোরক্ষনাথের মন্দির থেকে এত দূর এসেছেন আদিত্যনাথ, এখান থেকে পাঁচবার লোকসভায় গিয়েছেন তিনি। সেই জায়গা ছাড়তে চান না। মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর লোকসভা আসন থেকে পদত্যাগ করার কথা। তা এখনও করেননি তিনি। ঠিক হয়েছে, রাষ্ট্রপতি ভোটের পর মুখ্যমন্ত্রী যোগী ও উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্য- দুজনেই সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন।
Published at : 11 Jun 2017 12:06 PM (IST) Tags: Gorakhpur Yogi Adityanath ayodhya

সম্পর্কিত ঘটনা

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?

বড় খবর

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী