এক্সপ্লোর

Weather Today: আরও হাড়কাঁপুনি ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়, বাড়বে কনকনে হাওয়ার দাপট!

West Bengal Weather: আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে শুরু করে আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যের সর্বত্র প্রবল শীত বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফের কমতে চলেছে তাপমাত্রা। আরও ঠান্ডায় কাঁপতে চলেছে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা নিম্নমুখী। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ও স্বাভাবিকের অনেকটাই নিচে থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। 

সোমবার থেকেই গোটা বাংলায় জাঁকিয়ে শীত পড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে শুরু করে আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যের সর্বত্র প্রবল শীত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ তিন জেলায়। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের দুই জেলার কিছু অংশে ঘন কুয়াশার সতর্কবার্তা।

পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান ও সংলগ্ন জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিম পার্বত্য এলাকায় অবস্থান। পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। ঘন কুয়াশার সতর্কবার্তা বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। আজও ঘন কুয়াশার সতর্কবার্তায় দৃশ্যমানতা এই দুই জেলায় নামতে পারে ৫০ মিটারের কাছাকাছি।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, ফের পারা পতনের সম্ভাবনা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। পরবর্তী তিন চার দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। জমিয়ে শীতের স্পেল শুরু। সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নিচে থাকতে পারে দিনের বা সর্বোচ্চ তাপমাত্রা।

দার্জিলিং সহ উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং এর পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু ঘুম, ধোত্রে, চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবার সম্ভাবনা। উত্তরবঙ্গে আজও কাল কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। বাকি জেলাতে ও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকেই ঠান্ডার আমেজ বাড়তে শুরু করেছিল। সোমবার সকালেও জেলায় জেলায় অনুভূত হয়েছে তীব্র শীত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আরও তাপমাত্রা কমবে। বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক দিন প্রবল ঠান্ডা অনুভূত হবে।

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget