এক্সপ্লোর

Sheikh Hasina: মুস্তাফিজুরকাণ্ডে BCCI-কে কটাক্ষ ওয়াইসির! 'হাসিনাকে কেন ফেরত পাঠাচ্ছেন না', তুললেন প্রশ্ন

BCCI on Mustafizur Rahman: 'যদি মুস্তাফিজুর রহমানকে দেশে ফেরত পাঠানো যায়, তাহলে কেন শেখ হাসিনাকেও ফেরত পাঠানো হচ্ছে না?' প্রশ্ন তুললেন ওয়াইসি!

কলকাতা: বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল-এ ছেড়ে দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্ত নিয়ে এবার সুর চড়ালেন আসাদউদ্দিন ওয়াইসি। সংবাদসংস্থা এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও টেনে আনেন তিনি এ বিষয়ে। তাঁর অভিযোগ, এই দুই ইস্যুতে ভারতের নীতিতে স্পষ্ট দ্বিচারিতা রয়েছে।

AIMIM প্রধানের বক্তব্য, 'পহেলগাওঁ হামলার পরও আমরা পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে ক্রিকেট খেলেছি। সেখানে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হাতে কাশ্মীরে পর্যটক নিহত হয়েছেন। তাহলে বাংলাদেশি ক্রিকেটারকে ফেরত পাঠানোর যুক্তি কী? যদি মুস্তাফিজুর রহমানকে দেশে ফেরত পাঠানো যায়, তাহলে কেন শেখ হাসিনাকেও ফেরত পাঠানো হচ্ছে না?' 

দেশজুড়ে বিতর্কের মুখে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এই পদক্ষেপ করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বাংলাদেশের ওই পেসারকে দলে রাখা যাবে না বলে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছিল বিসিসিআই। এই নির্দেশ পাওয়া মাত্রই, বাংলাদেশের বোলারকে ছাড়ার সিদ্ধান্ত নিল শাহরুখ খানের KKR। 

২০২৬-এর IPL-এর জন্য ডিসেম্বর মাসেই নিলাম হয়। তাতে ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুরই হন IPL-এর ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার। আর এ খবর সামনে আসতেই বিভিন্ন মহল থেকে তুমুল সমালোচনা শুরু হয়। প্রশ্ন তোলা হয়, বাংলাদেশে ভারতবিরোধী জিগির যখন তুঙ্গে উঠেছে, যখন দীপু দাসের মতো হিন্দুদের নৃশংসভাবে খুন করা হয়েছে বাংলাদেশে, তখন কী করে একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিতে পারে KKR?
এ নিয়ে KKR-এর অন্যতম মালিক শাহরুখ খানকেও আক্রমণের মুখে পড়তে হয়! খেলার মাঠ ছাড়িয়ে বিষয়টি ঢুকে পড়ে রাজনীতির আঙিনায়! 

পাল্টা প্রশ্ন ওঠে, IPL-এ কোন ক্রিকেটার নিলামে উঠবেন আর কে উঠবেন না, সেই সিদ্ধান্ত তো বোর্ডের। এই চাপানউতোরের মধ্যেই শনিবার আসন্ন IPL-এর আগে মুস্তাফিজুরকে KKR থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় BCCI।

এদিকে, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার ও স্ট্রিমিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে, এমনটাই খবর বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে। দুই দেশের মধ্যে এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ।                                                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget