এক্সপ্লোর

দিল্লিতে বেতন চাওয়ায় নৃশংসভাবে নাবালিকা পরিচারিকাকে খুন, গ্রেফতার অভিযুক্ত

নয়াদিল্লি: ন্যায্য বেতন চেয়েছিল মেয়েটি। সেটা তো দেওয়া হলই না, উল্টে তাকে খুন করে দেহ কেট তিন টুকরো করে ফেলে দেওয়া হল নর্দমায়। নৃশংস এই ঘটনা দিল্লির। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ১৬ বছরের ওই মেয়েটিকে পরিচারিকার কাজ করার জন্য তিন বছর আগে ঝাড়খণ্ড থেকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। মেয়েটি পরিচারিকার কাজ করছিল কিন্তু বেতন পাচ্ছিল না। যে তাকে দিল্লিতে নিয়ে এসেছিল, সে বেতনের সব টাকা নিয়ে নিচ্ছিল। এক বছর পরে মেয়েটি কাজ ছেড়ে দেয়। এ মাসের তিন তারিখ সে মনজিৎ কারকেটা নামে ওই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে দেখা করে বেতনের টাকা চায়। এরপর সঙ্গীদের নিয়ে তাকে খুন করে মনজিৎ। পরদিন একটি নর্দমা থেকে মেয়েটির দেহের বিভিন্ন অংশ পাওয়া যায়। তদন্তে নেমে পুলিশ প্রথমে কোনও সূত্র পাচ্ছিল না। মীনাওয়ালি নগরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ওই অঞ্চলে প্রায় ২০০টি বাড়ি আছে। সেগুলির উপর নজর রাখা শুরু হয়। তদন্তকারীরা জানতে পারেন, মেয়েটি খুন হওয়ার পর থেকেই ঝাড়খণ্ডের এক বাসিন্দার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজে ঝাড়খণ্ডে গ্রামের বাড়িতে যান তদন্তকারীরা। কিন্তু সেখানে তার খোঁজ পাওয়া যায়নি। পরে পুলিশ জানতে পারে, এ মাসের ১৭ তারিখ দিল্লিতে ভাড়াবাড়িতে আসবে মনজিৎ। তখন তাকে ধরার জন্য তৈরি হন তদন্তকারীরা। পরিকল্পনা অনুযায়ী গ্রেফতার করা হয় তাকে। জেরার মুখে মনজিৎ জানিয়েছে, সে ও তার দুই সঙ্গী ঝাড়খণ্ড থেকে গরিব পরিবারের অল্পবয়সি মেয়েদের দিল্লিতে চাকরি দেওয়ার নাম করে নিয়ে আসত। এই মেয়েটিকেও সেভাবেই আনা হয়। তারা তিনজন মিলে মেয়েটিকে খুন করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget