এক্সপ্লোর

রাজধানীতে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩

নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে ওই চাঞ্চল্যকর ঘটনার চার বছর পূর্ণের ঠিক আগের রাতে ফের দিল্লির রাজপথে স্বরাষ্ট্রমন্ত্রকের স্টিকার লাগানো গাড়িতে এক তরুণীকে ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে ফের গণধর্ষণের শিকার এক নাবালিকা। বিহার থেকে রাজধানীতে আসা ১৬ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল তিন দুষ্কৃতী। অশোক নগরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। ওই কিশোরীর কাকা ও কাকিমা সম্প্রতি পথ দুর্ঘটনায় জখম হয়েছিলেন। তাঁদের দেখাশোনা করকে দিন দশেক আগে দিল্লিতে এসেছিল নির্যাতিতা। ওই কিশোরীর কাকা-কাকিমা নিউ অশোক নগরে একটি বাড়িতে ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার রাত নটা-সাড়ে নটা নাগাদ ঘুমোতে যাওয়ার আগে বাড়ির কাজ গুছোচ্ছিল ওই কিশোরী। সেই সময়ই অভিযুক্তরা তার মুখে রুমাল চেপে তুলে নিয়ে যায়। অভিযুক্তদের একজন বাড়ির মালিক। অচেতন অবস্থাতেই তার ওপর শারীরিক অত্যাচার চালানো হয়। কিশোরীকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার কাকা-কাকিমা। তাঁরা এখনও হাঁটাচলা করতে অক্ষম। বাড়ি ফিরে কিশোরী সমস্ত ঘটনার কথা জানালে তাঁরা পুলিশে ফোন করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি (গণধর্ষণ), ৩২৮ (অপরাধ করতে বিষ ইত্যাদি প্রয়োগ করে আহত করা) এবং শিশুদের বিরুদ্ধে যৌন নিগ্রহ প্রতিরোধ আইন (পোকসো)-র সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তিনিঅভিযুক্তর মধ্যে প্রশান্ত  বাড়ির মালিক ( ৪০)।  বাকি দুই অভিযুক্ত বিকাশ সিংহ ও সঞ্জীবের বয়স ৩০।  তারা পাশের রুমের ভাড়াটে। তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget