এক্সপ্লোর

ইউপিএসসির জন্য প্রস্তুতি নেওয়া কলেজ ছাত্রীকে ভোপালে গণধর্ষণ, ৩ ঘণ্টা ধরে

ভোপাল: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একেবারে কেন্দ্রস্থলে, কার্যত শহরের সবথেকে ব্যস্ত এলাকায় ৩ ঘণ্টা ধরে ধর্ষিত হতে হল এক কলেজ ছাত্রীকে। তবে ধর্ষণ  টানা চলেনি। অভিযুক্ত ৪ জন মাঝে মাঝে উঠে গিয়ে চা খেয়েছে, গুটখা খেয়েছে। তারপর আবার এসে লিপ্ত হয়েছে ধর্ষণে। ভোপালের হাবিবগঞ্জ এলাকার খুব কাছে একটি সেতুর নীচে ঘটেছে এই ঘটনা। চারপাশে একাধিক ব্যস্ত রাস্তা, দোকান পসার, রেল লাইন, কিছু দূরেই আরপিএফ পোস্ট। কিন্তু তাঁর চিৎকার কেউ শোনেনি। মেয়েটির বাবা মা দুজনেই পুলিশে চাকরি করেন, তাঁর বাবা বাহিনীর সাব ইন্সপেক্টর, মা রয়েছেন সিআইডিতে। অথচ পুলিশও তাঁর অভিযোগ নিতে চায়নি। বরং হেসে বলেছে, তিনি সিনেমার গল্প ফেঁদেছেন। ভয়ানক এই গণধর্ষণ কাঁপিয়ে দিয়েছে ভোপালকে। অভিযোগকারিণী ১৯ বছরের তরুণী ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছেন। প্রতিদিন বাড়ি থেকে এক ঘণ্টার রাস্তা যান তিনি চাকরির কোচিং ক্লাসে। মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ কোচিং ক্লাসের পর হাবিবগঞ্জ স্টেশনের দিকে তিনি হেঁটে যাচ্ছিলেন। তখন গোলু বিহারী চাধর নামে নিজের শিশুকন্যার হত্যায় অভিযুক্ত, জামিনে থাকা এক ব্যক্তি তাঁর পথ আটকায়। হাত ধরে টানার চেষ্টা করলে মেয়েটি তাকে লাথি মেরে ফেলে দেন। এরপর সে ডেকে আনে অমর ঘুন্টু নামে আরও একজনকে। এরা আবার সম্পর্কে ভায়রা ভাই। তারা তাঁকে একটি নালার দিকে টেনে নিয়ে যেতে থাকে। মেয়েটি দুজনের সঙ্গেই ধস্তাধস্তি করতে করতে তাদের একটি পাথর দিয়ে মারেন। এরপর তারাও তাঁকে পাথর দিয়ে মেরে জখম করে ফেলে। বেঁধে ফেলে শুরু হয় ধর্ষণ। মিনিট ১৫ পরে গোলু উঠে যায় গুটখা আর সিগারেট আনতে। অমর নজর রাখে। গোলু ফেরে, সঙ্গে আরও দুজন- রাজেশ ও রমেশ। তারাও উপর্যুপরি ধর্ষণ করে মেয়েটিকে। এভাবে চলে রাত ১০টা পর্যন্ত। অবশেষে ছাড়া পান মেয়েটি, তবে তাঁর দুল, ঘড়ি আর ফোন তুলে দিতে হয় ধর্ষকদের হাতে। কোনওক্রমে হাবিবগঞ্জ স্টেশনের আরপিএফ ছাউনিতে হেঁটে যান মেয়েটি। বাবা মাকে ফোন করেন। মেয়ের অবস্থা দেখে তাঁকে বাড়ি নিয়ে যান বাবা। পরদিন বাড়ির লোক তাঁকে নিয়ে যান এমপি নগর পুলিশ স্টেশনে। সেখান থেকে তাঁদের পাঠানো হয় হাবিবগঞ্জ পুলিশ স্টেশনে, তারা পাঠায় হাবিবগঞ্জ জিআরপিতে। সেখানে পুলিশ তাঁকে ঠাট্টা করে বলে, সিনেমার গল্প বানিয়েছেন তিনি। ঘটনা এখানেই শেষ নয়। হাবিবগঞ্জ থেকে ফেরার সময় ধর্ষণের ঘটনাস্থল থেকে ৫০০ মিটারের মত দূরে ২ ধর্ষক অমর ও গোলুকে দেখতে পান মেয়েটি। পুলিশ কর্মী বাবা মা ও মেয়েটি নিজে ছুটে গিয়ে তাদের ধরে ফেলেন, তুলে দেন জিআরপির হাতে। এরপর অভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ। অভিযোগ গ্রহণ না করার জন্য সাসপেন্ড করা হয় এমপি নগর পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর আর এন টেকামকে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget