এক্সপ্লোর

পুঞ্চে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, হত ২, দুঃখপ্রকাশ মেহবুবার

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানি সেনাবাহিনীর। আজ সকাল ৬.৫০ থেকে পুঞ্চ জেলার কেরনি, দিগবর, শাহপুর সেক্টরে গোলাবর্ষণের পাশাপাশি গুলিও চালাতে শুরু করে পাক সেনা। এই ঘটনায় এক শিশু ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। অন্তত ৯ জন জখম। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিচ্ছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, নিহতরা হল দিগবরের কেরমা গ্রামের বাসিন্দা ইয়াসমীন আখতার নামে এক ১৫ বছরের কিশোরী এবং মোহল্লা কসবার বাসিন্দা আসরার আহমেদ নামে এক ৯ বছরের ছেলে। জখম হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে খবর, এ বছর এখনও পর্যন্ত ৪৪০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক সেনাবাহিনী। পুঞ্চে গত সপ্তাহেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে তারা। আজ ফের বিনা প্ররোচনায় ভারী গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। ভারতীয় সেনা কড়া জবাব দিচ্ছে। এই ঘটনার জেরে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

দুই সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, এই দুর্ভাগ্যজনক যে পাক গোলাবর্ষণের শিকার হতে হল দুই তরতাজা প্রাণকে। ঘটনায় আহতদের চিকিৎসার বন্দোবস্ত নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

অন্যদিকে, রাজৌরি সেক্টরে পাক স্নাইপারের গুলিতে জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান। বাহিনীর তরফে জানানো হয়েছে, এদিন সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ পাকিস্তানের মোহরা পোস্টের উল্টোদিকের একটি ছাউনিতে পাহারা দিচ্ছিলেন এস রামাচারী নামে ওই জওয়ান।

জানা গিয়েছে, তার হাতে ও পেটে আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget