এক্সপ্লোর

টোকাটুকিতে বাধা, দিল্লির স্কুলে শিক্ষককে খুন করল ২ ছাত্র

নয়াদিল্লি: শিক্ষক পথে আনার চেষ্টা করেছিলেন। সেজন্য শিক্ষককেই পথ থেকে সরিয়ে দিল ছাত্র। অভিযোগ, অপর্যাপ্ত হাজিরার জন্য বহিষ্কারের সুপারিশ করায় স্কুলের মধ্যে শিক্ষককে কুপিয়ে খুন করেছে দ্বাদশ শ্রেণির দুই ছাত্র। দিল্লির একটি সরকারি স্কুলের এই ঘটনা গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছে। পশ্চিম দিল্লির নাঙ্গলোইয়ের রাজকীয় সর্বোদয় বিদ্যালয়ে সোমবার পরীক্ষা ছিল। প্রত্যক্ষদর্শী ছাত্রদের দাবি, পরীক্ষা শেষে হিন্দির শিক্ষক মুকেশ কুমার যখন খাতাপত্র গোছাচ্ছেন, তখনই আচমকা দুই ছাত্র ছুরি নিয়ে তাঁর ওপর হামলা চালায়। মুকেশ কুমারকে মাটিতে ফেলে কোপাতে শুরু করে তারা। চোখের সামনে এই দৃশ্য দেখে ভয়ে সিঁটিয়ে যায় অন্য ছাত্ররা। চিৎকার শুনে অন্য শিক্ষকরা এসে মুকেশ কুমারকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। অভিযুক্ত দুই ছাত্রকে ধরে পুলিশের হাতে তুলে দেন শিক্ষকরা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ছাত্রের মধ্যে একজন এক ক্লাসে তিনবার ফেল করে। এরপরও সে নিয়মিত স্কুলে আসত না। তাই তাকে স্কুল থেকে বহিষ্কারের সুপারিশ করেন হিন্দির শিক্ষক মুকেশ কুমার। সেই মতো ওই ছাত্রকে বহিষ্কার করা হয়। শিক্ষকের এই শাসন যে তাদের পথে আনার জন্য, তা বোঝেনি ওই ছাত্র। উল্টে এর বদলা নিতেই সে ও তার বন্ধু মুকেশ কুমারের ওপর হামলা চালিয়েছে বলে মনে করছে পুলিশ। নিহত শিক্ষকের পরিবারকে এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে দিল্লি সরকার। মঙ্গলবার স্কুলে জড়ো হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান স্কুলের শিক্ষকরা।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget