এক্সপ্লোর

গুজরাতে ইস্তফা আরও ২ কংগ্রেস বিধায়কের

আমদাবাদ: রাজ্যসভা নির্বাচন যত এগিয়ে আসছে, গুজরাতে তত বেশি ধাক্কা খাচ্ছে কংগ্রেস।

শুক্রবার, ২ কংগ্রেস বিধায়ক দল থেকে ইস্তফা দিলেন। ফলে সবমিলিয়ে এখনও পর্যন্ত পাঁচজন কংগ্রেস বিধায়ক দল ছাড়লেন। এর আগে গতকাল তিন বিধায়ক ইস্তফা দিয়েছিলেন।

এক এক করে দলীয় বিধায়ক দলত্যাগী হওয়ায় মহা সমস্যায় পড়েছে কংগ্রেস। কারণ ইতিমধ্যেই, দলের শীর্ষ নেতা আহমেদ পটেলকে রাজ্যসভা নির্বাচনে মনোনীত করেছে শতাব্দীপ্রাচীন দল। আগামী ৮ তারিখ নির্বাচন। এমতাবস্থায়, পটেলের জয়ের ওপর প্রশ্নচিহ্ন পড়তে শুরু করেছে।

বালাসিনোরের কংগ্রেস বিধায়ক মানসিংহ চৌহান এদিন সকালে স্পিকার রমনলাল ভোরার কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। গতকাল রাতে বাঁসদার কং বিধায়ক চান্নাভাই চৌধুরী স্পিকারের বাড়ি গিয়ে ইস্তফা দিয়ে আসেন। এর ফলে, ১৮২ আসনের গুজরাত বিধানসভায় কংগ্রেসের শক্তি কমে দাঁড়াল ৫২।

গুজরাতে এমনিতেই কোনঠাসা হয়ে পড়েছে কংগ্রেস। এর আগে গতকাল সন্ধ্যা পর্যন্ত তিন বিধায়ক কংগ্রেস থেকে ইস্তফা দেন। সেই তালিকায় ছিলেন—বিধানসভায় দলের মুখ্য সচেতক বলবন্তসিংহ রাজপুত, তেজশ্রীবেন পটেল এবং প্রহ্লাদ পটেল। তিনজনই বিজেপিতে যোগ দেন।

তারও আগে, গত সপ্তাহে দল ছাড়েন প্রবীণ কংগ্রেস নেতা শঙ্করসিংহ বাঘেলা। চলতি বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন। দলের ভাঙন কীভাবে রোখা যায়, সেই নিয়ে দিশেহারা কংগ্রেস হাই-কম্যান্ড।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget