এক্সপ্লোর

কর্মে অদক্ষতা, দুই পদস্থ পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসরে পাঠাল কেন্দ্র

নয়াদিল্লি: কাজে অদক্ষতার জন্য দুই পদস্থ পুলিশ আধিকারিককে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দিল সরকার। আর এই ঘটনার মাধ্যমে দেশের আমলাতন্ত্রের কাছে কড়া বার্তা দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। অল ইন্ডিয়া ডেথ কাম রিটায়ারমেন্ট রুল অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে। এই রুল অনুযায়ী, সরকারি চাকরির ক্ষেত্রে প্রতি ১৫ ও ২৫ বছর অন্তর কর্মদক্ষতার পর্যালোচনা করা হয়। কর্মদক্ষতা কাঙ্খিত মানের না হলে ব্যবস্থা নেওয়ারও সংস্থান রয়েছে। এরই ভিত্তিতে ১৯৯২ ব্যাচের ছত্তিশগঢ়ের অফিসার রাজ কুমার দেবগন এবং ১৯৯৮ ব্যাচের অরুণাচল প্রদেশ-গোয়া-মিজোরাম ও কেন্দ্র শাসিত অঞ্চলের অফিসার শীল চৌহানকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক পদস্থ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই দুই অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। মন্ত্রক ওই দুজনকে তিনমাসের বেতন সহ বাধ্যতামূলক অবসর দিয়েছে। উল্লেখ্য, কর্মীদের কর্মদক্ষতা সংক্রান্ত এই আইনটি দীর্ঘদিনের। কিন্তু এর ব্যবহার হয় কদাচিত্। এই আইন অনুযায়ী, যে অফিসাররা কর্তব্যপালনে সক্ষম নন বা সততা নিয়ে সংশয় রয়েছে তাঁদের জনস্বার্থে বাধ্যতামূলকভাবে অবসর দেওয়া হয়। ২০১৫-তে আমলাদের কাজকর্ম নিয়ে এই আইন অনুসরণ করার ব্যাপারে কঠোর অবস্থান নেয় মোদী সরকার। বলা হয়, আমলাদের কর্মদক্ষতা ৫০ বছরের পর পর্যালোচনা করতে হবে এবং অদক্ষদের বাধ্যতামূলকভাবে অবসর দিতে হবে। ওই আধিকারিক জানিয়েছেন, বিজেপি শাসিত সরকার সরকারি দফতরগুলি থেকে ‘নিষ্কর্মা’দের বিদায় করতে এই আইন মাঝেমধ্যেই ব্যবহার করেছে। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৬০ জন অফিসারকে অদক্ষতার দায়ে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। ২০১৫-র ডিসেম্বরে সরকার সংসদে জানিয়েছিল যে, ১৩ অফিসারকে বরখাস্ত, সরানো বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং অন্য ৪৫ জনের পেনশন ছাঁটাই হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget